Site icon Hindustan News Point

Weather Update: দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস, কিন্তু তাপমাত্রা বৃদ্ধি হবে কি রাজ্যে ?

weather 5rh march

এখনও ভোরের দিকে মৃদু বাতাস বইছে। খুবই হাল্কা ঠান্ডা বাতাস। সঙ্গে কোকিলার ডাক। কিন্তু তাতে স্বস্তির কিছু নেই। গরম ধীরে ধীরে বেড়ে চলেছে। গরম বাড়তে থাকলেও স্বস্তিরও বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দুই বাংলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা আছে। (Weather Update)

দক্ষিণবঙ্গে সমানে তাপমাত্রা বাড়ছে। কোথাও ৩০, ৩৩ ডিগ্রি। আবার কোথাও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আপাতত তাপমাত্রা আর নতুন করে না বাড়লেও কমারও সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে তাপমাত্রা একই রকম থাকবে। তারপরের দু’দিনে আরও কিছুটা চড়বে পারদ। আগামী মঙ্গলবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে। তারপরের দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ স্বাভাবিকের আরও উপরে পৌঁছে যাবে তাপমাত্রা। (Weather Update)

রবিবার থেকে টানা ৩ দিন আবার ভিজতে পারে বঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার কিছু অংশ ভিজতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টি হবে না। বুধবার থেকে ফের শুষ্ক আবহাওয়া বজায় থাকবে রাজ্যে। আজ বৃহস্পতিবার কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া- সর্বত্র শুস্ক আবহাওয়া থাকবে। (Weather Update)

অন্যদিকে আজ বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরেও। তবে রবিবার থেকে বদলাবে পরিস্থিতি। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রবিতে। সোমে কোচবিহার সহ সমতলের জেলাগুলিও ভিজতে পারে। চলতি সপ্তাহে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে। (Weather Update)


Exit mobile version