Site icon Hindustan News Point

Weather Update: ঘূর্ণাবর্তের প্রভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, রাজ্যেক কোথায় কোথায় বৃষ্টি হতে পারে?

weather updates

উত্তর ওড়িশায় উচ্চ-চাপযুক্ত ঘূর্ণাবর্ত রয়েছে। তার উপর দিয়ে চলে গিয়েছে একটি অক্ষরেখাও। তার প্রভাবেই রবিবার থেকে ঝড়বৃষ্টি হতে পারে রাজ্যে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। (Weather Update)


আজ ৭ মার্চ শনিবার, আবহাওয়া শুষ্ক। আগামীকাল ৮ মার্চ রবিবার থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। দুই মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টি হবে। ৯ মার্চ সোমবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলির সঙ্গে দুই মেদিনীপুরের কয়েকটি জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১০ তারিখ মঙ্গলবার দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। (Weather Update)


উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলায় আগামীকাল ৮ তারিখ রবিবার থেকে দার্জিলিং কালিম্পং, জলপাইগুড়ি – এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা। সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের ওপরের ৫ জেলা এবং উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দিনের তাপমাত্রার পরিবর্তন নেই। তবে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। (Weather Update)

দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ইতিমধ্যে স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রির নিচে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রির বেশি। দিনের তাপমাত্রা বৃদ্ধি ধীরে ধীরে বাড়ছিল। আপাতত তা ৩১ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। রাতের দিকে হালকা ঠান্ডার রেশ ছিল। এবার সেটাও আর নেই। আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন শতাংশের হিসেবে প্রায় প্রতিদিন ব্যাপক রদবদল হচ্ছে। শুষ্ক গরমে গ্রীষ্মের চোখ রাঙানির ইঙ্গিত। চৈত্র মাসেই হয়তো বাংলায় চড়া গরম পড়তে পারে। ইতিমধ্যে এপ্রিলে দেশের পূর্বভাগে গড় তাপপ্রবাহের দিনের সংখ্যা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। (Weather Update)


কলকাতা এবং লাগোয়া অঞ্চলে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল। যা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ২ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৯৪ শতাংশ। সর্বোচ্চ ৯৪ শতাংশ।
আজ শনিবার দিনে মূলত পরিষ্কার আকাশ। বিকেলের দিকে আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং ২৩ ডিগ্রির আশেপাশে থাকবে। (Weather Update)


Exit mobile version