ফের পারদ পতন শুরু বঙ্গের আবহে। উত্তর এবং দক্ষিণবঙ্গ-দুই জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে ৩ ডিগ্রি নেমে যাবে। ফলস্বরূপ ফের ঠান্ডার আবহাওয়া পাওয়া যাবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী ৭ দিন বঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। গত চব্বিশ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা একটু কমেছে। উত্তর উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা শীতল বাতাস বাড়বে। এরফলে দু’দিন দক্ষিণবঙ্গের জেলা এবং উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঠান্ডা বাড়বে। এরপর আরও তিনচার দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। এই তাপমাত্রার পতন সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রেই হবে। আগামী ৭ দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঘন কুয়াশার সতর্কতা নেই। (Weather Update)
উত্তরবঙ্গে কয়েকটি জায়গা হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে মূলত পরিষ্কার আকাশই থাকবে। সকালের দিকে হালকা শিশির পড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছাকাছি থাকবে। অর্থাৎ দুই ডিগ্রি কমবে। পরশু সোমবার থেকে ধীরে ধীরে পারদ চড়বে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। ২৫ থেকে ২৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে। সর্বনিম্ন তাপমাত্রার মত সর্বোচ্চ তাপমাত্রাও ওঠানামা করবে। (Weather Update)
শুক্রবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল কল্যাণী এবং সিউড়ি। ১০ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাঝিয়ান। ১০.৩ সেলসিয়াস। অর্থাৎ উত্তরবঙ্গের সমতলের থেকে দক্ষিণবঙ্গের শীতলতম স্থানের তাপমাত্রা টেক্কা দিয়েছে। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে ফের পারদ নেমেছে। কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে শুক্রবার ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ১ দশমিক ডিগ্রি নিচে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ০৮ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৭৮ শতাংশ সর্বনিম্ন ৩৮ শতাংশ। (Weather Update)
আজ শনিবার দিনের আকাশ পরিষ্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং ১৪ ডিগ্রির আশেপাশে থাকবে। (Weather Update)

