Site icon Hindustan News Point

Weather Update: রবিবার বৃষ্টিতে ভিজবে কলকাতা? কী বলছে আবহাওয়া?

Weather Update

আবহাওয়া দফতরের পূর্বাভাস কে সত্য প্রমাণ করে গতকাল অর্থাৎ, ৭ মার্চ শনিবার সন্ধ্যায় এক প্রস্থ বৃষ্টি হয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। পূর্বাভাস মতোই আজ রবিবার থেকেই কলকাতা-সহ রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক জেলায় জারি হয়েছে সতর্কতা। তবে ফাল্গুনের শেষে বৃষ্টির ছোঁয়ায় গরম যে কমেছে তা বলা যাবে না। আলিপুর আবহাওয়া দফতর বলছে, ঝড়বৃষ্টি হলেও আগামী সাত দিন রাজ্যের তাপমাত্রার পরিবর্তন হবে না।

আজ রবিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। আগামিকাল ও পরশু অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের জুড়েই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টি হবে। জারি হয়েছে হলুদ সতর্কতা। ওই জেলাগুলিতে হালকা বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ফাল্গুনের শেষেই “কালবৈশাখী”র আগাম উপস্থিতি। যদিও আবহাওয়াবিদরা জানিয়েছেন বুধবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। ওই দিন দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। জেলার সব জায়গায় বৃষ্টি না-ও হতে পারে।Weather Update

ওদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি। আজ থেকেই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোম এবং মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে প্রায় গোটা সপ্তাহ ধরেই চলবে হালকা বৃষ্টি, সঙ্গে ঝড়।

আজ কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে দিনে মূলত পরিষ্কার আকাশ থাকবে। বিকেলের দিকে আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ডিগ্রি এবং ২৪ ডিগ্রির আশপাশে থাকবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৫৫ শতাংশ।Weather Update


Exit mobile version