---Advertisement---

বর্ষশেষে শীতের দাপট : কলকাতায় পারদ নামল ১১ ডিগ্রি সেলসিয়াসে

December 31, 2025 12:25 PM
weather update today
---Advertisement---

বছরের শেষ দিনে শীতের দাপুটে ব্যাটিংয়ে জবুথবু গোটা বঙ্গ। বুধবার বছরের শেষ দিনে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে পারদ এক ধাক্কায় হু হু করে নিচের দিকে নেমেছে। (Weather Update)

এবার দেখে নেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়া ও তাপমাত্রা

বুধবার সকাল থেকেই কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণের জেলাগুলি।
কলকাতার পারদ পতন: বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ২.৮ ডিগ্রি কম। তবে মঙ্গলবারও পারদ ছিল ১২.৬ ডিগ্রির ঘরে।
শীতলতম দিন: সর্বোচ্চ তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি (স্বাভাবিকের চেয়ে ৫.৮ ডিগ্রি কম)সেলসিয়াসে পৌঁছালেও পৌঁছাতে পারে, কিন্তু সূর্যের তেজ না থাকায় দিনভর হাড়কাঁপানো ঠাণ্ডা।

শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও জোরালো শীতের কামড়ে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন । উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া সহ মুর্শিদাবাদেও ঘন কুয়াশার দাপট । (Weather Update)

উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তুষারপাতের পূর্বাভাস:
দক্ষিণবঙ্গে যখন কুয়াশা ও শীতের দাপট, তখন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বর্ষবরণ হতে পারে তুষারপাতের মাধ্যমে বলে পূর্বাভাস রয়েছে।
দার্জিলিং সহ উত্তরবঙ্গের পার্বত্য উঁচু এলাকায় ৩১ শে ডিসেম্বর থেকে ২রা জানুয়ারির মধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং এর ঘুম, সান্দাকফু, এবং চটকপুর এর মত উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চাইতে নিচে থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকার সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হবার সম্ভাবনাও রয়েছে দার্জিলিং,কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়।এছাড়াও জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে উত্তরবঙ্গের কিছু এলাকায়। পূর্বাভাস অনুযায়ী কুয়াশার ঘনঘটাও বেশি থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে। (Weather Update)

আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান জানালেন, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তুরে হাওয়ায় বাধা সৃষ্টি হচ্ছে, যার ফলে দক্ষিণবঙ্গে বইবে দক্ষিণা বাতাস। এছাড়াও উত্তরবঙ্গে হতে পারে তুষারপাত এবং তার সঙ্গে সামান্য বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment