Site icon Hindustan News Point

রাজ্যে সক্রিয় মৌসুমী বায়ু, আরও বাড়বে বৃষ্টি

Weather Update 15

পশ্চিমবঙ্গ জুড়ে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণ—দুই বঙ্গেই বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।(Weather Update )

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির দেখা মিললেও আগামী দিনে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। (Weather Update )

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Update )

১৯ থেকে ২৪ জুন পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

বিশেষত ২০ জুন আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে কোথাও কোথাও ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গেও বাড়বে ঝড়বৃষ্টি (Weather Update )

১৯ জুন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

২০ জুন থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের প্রকোপ বাড়বে। উপকূলবর্তী এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি।

তবে আগামী দু’দিন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে। (Weather Update )

২১ থেকে ২৪ জুন পর্যন্ত কোথায় কেমন বৃষ্টি?

২১ জুন: হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

২২ জুন: পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির দাপট বাড়বে। (Weather Update )

২৩ জুন: ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে একাধিক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২৪ জুন: বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।

কলকাতার আবহাওয়া :- বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.০৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.০৭ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.০৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.০৭ ডিগ্রি বেশি।

শহরে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ হার ছিল ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৬২ শতাংশ। (Weather Update )

শুক্রবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। (Weather Update )

আরও পড়ুন :প্রবল ঝড় ও বজ্রপাত বিপর্যয় পাকিস্তানে, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৭ জনের


Exit mobile version