Site icon Hindustan News Point

শুক্রের পর একদিনের বিরতি, ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, উত্তরেও বৃষ্টি

Weather Update।

শুক্রবার প্রবল ঝড়-বৃষ্টির পর শনিবার ছিল বিরতি। আজ রবিবার ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জানিয়েছে, রবিবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এমনকি কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে। পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গও।

ঝাড়খণ্ডের উপর বজ্রগর্ভ মেঘ রয়েছে। সেই কারণে রাজ্যের পশ্চিমাংশেই দুর্যোগের সম্ভাবনা বেশি বলে জানিয়েছেহাওয়া অফিস। (Weather Update)

রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। তাই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের লোকজন একটু সাবধানে থাকার পরামর্শ। এই সব জেলায় ভালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও থাকছে। তাই মেঘ ডাকলে ঘরের ভিতরে থাকার পরামর্শ । খোলা মাঠ, গাছ বা জলাশয়ের আশপাশে না থাকতে বলা হচ্ছে ।

এছাড়া কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। এই সব জেলায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। (Weather Update)

অন্যদিকে আজ শহর কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া।

অন্যদিকে বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি খারাপ। একাধিক জেলায় ভারী বৃষ্টি হয়েছে। রবিবারও রাজ্যের উত্তরভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পংয়ে অতিভারী বৃষ্টি হতে পারে বলে সাবধান করেছে হাওয়া অফিস। যার ফলে পরিস্থিতি আরও খারাপ দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। (Weather Update)

রাজ্যে বর্ষা ঢোকার পর এখনও পর্যন্ত গড় বৃষ্টির পরিমাণ অনেকটাই কম রয়েছে। (Weather Update)


Exit mobile version