Site icon Hindustan News Point

Weather Update: গরম বাড়তে শুরু করেছে, বৃষ্টির পূর্বাভাস কি রয়েছে বঙ্গে ?

Weather Update

এ বছরে কম বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাত্তয়া দফতরের (Weather Update)। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত হয়ে থাকে। চৈত্র অবসানে বৈশাখের শুরুতে আবহাওয়া দফতর জানিয়েছে, সারা দেশে মোট বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হতে পারে। ১৯৭১ থেকে ২০২০ সাল পর্যন্ত গত পঞ্চাশ বছর ধরে বৃষ্টিপাতের গড় পরিমাপ ৮৭ সেন্টিমিটার।
বর্তমানে প্রশান্ত মহাসাগরে লা নিনা পরিস্থিতি দূর্বল হওয়ার সম্ভাবনা। ফলে এল নিনো পরিস্থিতি তৈরি হতে পারে। যার জেরে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে ইতিমধ্যে গরম বাড়তে শুরু করেছে। উত্তরবঙ্গে আপাতত বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা ধীরে ধীরে পরিবর্তন হয়ে গরম বাড়িয়ে দেবে।
উত্তরপ্রদেশের উত্তর-পূর্বাংশ থেকে মণিপুর পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা সক্রিয় রয়েছে। যার প্রভাবে দক্ষিণবঙ্গে আজ ১৪ এপ্রিল থেকে বেশ কিছু জেলায় গরম ও আর্দ্রতার অস্বস্তি বাড়বে।
সর্বোচ্চ তাপমাত্রা আগামী তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আজও কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে আগামীকাল ও পরশু, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে কোথাও কোথাও হালকা বৃষ্টি হবে। এবং বজ্রপাতসহ ঝড়ো হাওয়া বইতে পারে। যার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে সামান্য বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় আবহাওয়া শুষ্ক । সপ্তাহান্তে ফের পুরো দক্ষিণবঙ্গে শুষ্ক ও আর্দ্রতাযুক্ত অস্বস্তিকর গরম আবহাওয়া ফিরে আসবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের ওপরের ৫ জেলা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে সপ্তাহভর বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেই সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি পরিস্থিতি ক্রমেই কমবে এবং গরম (Weather Update) বাড়বে।


সোমবার কলকাতা এবং লগোয়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.০৮ ডিগ্রি সেলসিয়াস নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬. ০৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.০১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ ৯১ শতাংশ। সর্বনিম্ন ৫৫ শতাংশ।
আজ মঙ্গলবার দিনের আকাশ পরিষ্কার। বিকেল বা সন্ধ্যায় আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।


Exit mobile version