Site icon Hindustan News Point

Weather Update: অব্যাহত শীতের কনকনে মেজাজ, সাময়িক উষ্ণতা, কুয়াশার দাপট দুই বঙ্গে

weather update

হঠাৎ করেই শীতের তীব্রতা কিছুটা কমেছে, তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী নয় বলেই ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। বরং তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হতে পারে।

আজকের (কলকাতায়) সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস অব্দি হতে পারে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কুয়াশার প্রভাব থাকবে। ভোর ও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় কুয়াশার দাপট বেশি থাকার আশঙ্কা। আজ থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে এবং নতুন সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত শীতের প্রকোপ কিছুটা কম থাকলেও আপাতত শৈত্যপ্রবাহের কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হলেও তার সরাসরি প্রভাব এ রাজ্যে পড়বে না। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিন ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। Weather Update

অন্যদিকে, উত্তরবঙ্গে শীতের দাপট অব্যাহত। উত্তুরে হাওয়ার দোসরে ঠান্ডার তীব্রতা একই রকম থাকবে। দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, কোচবিহার ও জলপাইগুড়িতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। গোটা উত্তরবঙ্গেই আবহাওয়া থাকবে শুষ্ক। দার্জিলিং ও কালিম্পঙ সহ সব জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে। সমতলের কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতল দিনের মতো পরিস্থিতি বজায় থাকবে। Weather Update

Exit mobile version