Site icon Hindustan News Point

West Bengal Assembly Election 2026: সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার ৩৯.৯৭ শতাংশ, বেশি ভোট পড়লো কোথায়?

West Bengal Assembly Election 2026

সকাল ১১টা পর্যন্ত দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটদানের হার ৩৯.৯৭ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে। সেখানে ভোট পড়েছে ৪৪.৫০ শতাংশ। কলকাতা দক্ষিণে ভোট পড়েছে ৩৬.৭৮ শতাংশ। কলকাতা উত্তরে ভোট পড়েছে ৩৮.৩৯ শতাংশ। কলকাতা দক্ষিণে ভোট পড়েছে ৩৬.৭৮ শতাংশ। নদিয়ায় ভোট পড়েছে ৪০.৩৪ শতাংশ। উত্তর ২৪ পরগনায় ভোট পড়েছে ৩৮.৪৩ শতাংশ। পূর্ব বর্ধমানে ভোট পড়েছে ৪৪.৫০ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়েছে ৩৭.৯২ শতাংশ। হুগলিতে ভোট পড়েছে ৪৩.১২ শতাংশ। হাওড়ায় ভোট পড়েছে ৩৯.৪৫ শতাংশ (West Bengal Assembly Election 2026)।

যা ২০২৪ সালের লোকসভা ভোটের তুলনায় এই হার অনেকটাই বেশি। লোকসভা ভোট হয়েছিল সাত দফায়। সাত দফার মধ্যে সকাল ১১টা পর্যন্ত ভোটদানের সর্বোচ্চ হার ছিল ষষ্ঠ দফায়, ৩৬.৯ শতাংশ। সর্বনিম্ন ভোটদানের হার ছিল সপ্তম দফায়। ওই দফায় সকাল ১১টা পর্যন্ত ভোটের হার ছিল রাজ্যে ২৮.১ শতাংশ।

সকাল থেকেই দ্বিতীয় দফায় শান্তিপূর্ণ ভোট হলেও বেলা গড়াতেই অশান্তি নজরে আসে। ভাঙড়ের ২৩৩ ও ২৩৪ নং বুথে উত্তেজনা ছড়ায়। পুলিশ লাঠিচার্জ করে জমায়েত সরিয়ে দেয়। একদিকে আইএসএফের সমর্থক অন্যদিকে তৃণমূলের সমর্থকের সঙ্গে বাগবিতন্ডা দেখা যায়। খবর পেয়ে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি ঘটনাস্থলে যান। তার অভিযোগ,তৃণমূল বুথ দখল করতে এসেছিল। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। কেন্দ্রীয়বাহিনীর জওয়ানদের সঙ্গে বাগবিতন্ডা হয়।

অন্যদিকে ভোট গ্রহণ শুরুর আগেই চাপড়ার ৫৩ নম্বর বুথে বিজেপির এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি (BJP) কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও অভিযোগ অস্বীকার।

অন্যদিকে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের সকালে বেনজির ছবি দেখা গেল ভবানীপুরে। সকাল সকাল এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের গড় ভবানীপুর (Bhabanipur) থেকেই লড়ছেন তিনি। আজ নিজে ভোট দেওয়ার আগে চেতলা এলাকায় ঘুরে পরিদর্শন করেন তিনি। দীর্ঘক্ষণ সেখানেই ছিলেন। অভিযোগ করলেন, পোস্টার খুলে দেওয়া হয়েছে। তৃণমূলের কর্মীদের তুলে নেওয়া হচ্ছে। এরপরেই ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে পৌঁছে যান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিল সিআরপিএফ জওয়ান (West Bengal Assembly Election 2026)। এক্কেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্মুখে হন শুভেন্দু অধিকারী।


Exit mobile version