Site icon Hindustan News Point

West Bengal Assembly Election: প্রার্থী তালিকা ঘোষণা হতেই ময়দানে হেভিওয়েটরা, জমে উঠছে বাংলার ভোটের লড়াই

West Bengal Assembly Election

সামনেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আর প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যের রাজনৈতিক আবহ একেবারে তুঙ্গে। শাসক দল থেকে বিরোধী—সব পক্ষই এখন ঝাঁপিয়ে পড়েছে ভোটের ময়দানে। হেভিওয়েট নেতাদের দৌড়ঝাঁপে ইতিমধ্যেই জমে উঠেছে প্রচার। West Bengal Assembly Election

প্রার্থী ঘোষণার পর থেকেই তৃণমূলের হেভিওয়েট প্রচারের ময়দানে নেমে পড়লেন। প্রচার সারলেন হাবরা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার হাবড়ায় পৌঁছে প্রথমেই দেয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। পরে হাবড়া পুরসভায় যান তিনি। সেখানে স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “হাবড়া বিধানসভায় আবারও প্রার্থী হয়ে খুব ভালো লাগছে। হাবরাতে গত কয়েক বছরে অনেক উন্নয়ন হয়েছে, আগামী দিনে আরও উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাব।”

CPIM Candidate List: দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ বামেদের, আরও ৩২ নাম ঘোষণা

শুধু বড় কেন্দ্র নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেও শুরু হয়েছে প্রচারের জোর প্রস্তুতি। তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য এবার প্রার্থী হয়েছেন চুঁচুড়া থেকে। নিজের প্রচার শুরুর আগে পুজো দিতে যান নৈহাটির বড়মার মন্দিরে। ভোটের আগে দেবীর আশীর্বাদ নিয়েই লড়াইয়ে নামতে চাইছেন তিনি।

অন্যদিকে, পিছিয়ে নেই বিরোধীরাও। আক্রমণাত্মক মেজাজে ভোট প্রচারে নামছে বিজেপিও। এবারে খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। নিজের পুরনো কেন্দ্রে ফিরে রাস্তায় নেমে জনসংযোগ করতে দেখা গেল তাঁকে।

সব মিলিয়ে, প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই কোনও দলই এক সেকেন্ডও সময় নষ্ট করতে রাজি নয়। তৃণমূল, বিজেপি দু’পক্ষই নিজেদের মতো করে কৌশল সাজিয়ে মাঠে নেমে পড়েছে। শহর থেকে গ্রাম- সব জায়গাতেই শুরু হয়ে গেছে প্রচারের ঝড়। West Bengal Assembly Election

এখন দেখার, হেভিওয়েটদের লড়াইয়ে শেষ পর্যন্ত কার ঝুলি ভরবে আর বাংলার ক্ষমতার লড়াই কোন দিকে মোড় নেয়।


Exit mobile version