Site icon Hindustan News Point

West Bengal Election 2026: কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় লাভলি মৈত্র, SIR নিয়ে বিজেপিকে তোপ

West Bengal Election 2026

ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলী মৈত্র (West Bengal Election 2026) । বুধবার সকালে রাজপুর-সোনারপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাভূষণ বিদ্যাপীঠের ১৪৩ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থী।

লাভলী মৈত্র জানান, এবারই প্রথম তিনি নিজের কেন্দ্রে নিজেকে ভোট দিলেন। সেই অভিজ্ঞতা “খুব ভালো” বলেও উল্লেখ করেন তিনি। তবে ভোট দিতে এসে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন লাভলী। তাঁর দাবি, ইচ্ছাকৃতভাবেই বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এমনও অনেক ভোটার রয়েছেন, যারা একাধিকবার শুনানিতে গিয়েও শেষ পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাননি।

(West Bengal Election 2026) এদিন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাকেও তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল প্রার্থী। অভিযোগ করে তিনি বলেন, বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে। কার নির্দেশে এই কাজ হচ্ছে তা “স্পষ্ট” বলেও দাবি করেন লাভলী। যদিও তাঁর কথায়, এসব করেও কোনও লাভ হবে না, কারণ দ্বিতীয় দফার ভোটের পরেই বিজেপির “দফারফা” হয়ে গিয়েছে।

লাভলী মৈত্র আরও বলেন, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে বেরিয়ে এসেছেন এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। মানুষের এই অংশগ্রহণই তৃণমূল কংগ্রেসের প্রতি জনসমর্থনের প্রমাণ বলে দাবি করেন তিনি। একই সঙ্গে অভিযোগ তোলেন, বিজেপি পরিকল্পিতভাবে মানুষের বৈধ ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে।তৃণমূল প্রার্থীর বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন কিংবা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেও মানুষের রায় বদলানো যাবে না। তিনি বলেন, “বাংলার মানুষ নিজের অধিকার রক্ষার লড়াই করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সেই লড়াই চালিয়ে যাবে।”(West Bengal Election 2026)

Bhabanipur Election 2026: ভবানীপুরে শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ, ‘চোর’ স্লোগানে উত্তেজনা, পাল্টা বিজেপির ‘পিসি-ভাইপো চোর’: West Bengal Election 2026: কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় লাভলি মৈত্র, SIR নিয়ে বিজেপিকে তোপ


Exit mobile version