Site icon Hindustan News Point

West Bengal Election 2026: পানিহাটিতে অভয়ার মা রত্না দেবনাথকে ঘিরে বিক্ষোভ, উঠল ‘গো ব্যাক’ স্লোগান

West Bengal Election 2026

পানিহাটিতে (West Bengal Election 2026) ভোটের সকালেই উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়লেন অভয়ার মা তথা বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। বুধবার আগরপাড়া নিউ আদর্শ নগর এলাকায় তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

বুধবার সকালে পানিহাটি পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড এলাকায় ভোট দেওয়ার পর প্রচারে ও এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন রত্না দেবনাথ। সেই সময়ে কয়েকজন তাঁর গাড়ির সামনে দাঁড়িয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন বলে অভিযোগ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির দাবি, পরিকল্পিতভাবে রত্না দেবনাথকে বাধা দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল কর্মী-সমর্থকেরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

ঘটনার পর ক্ষোভ উগরে দেন রত্না দেবনাথ। তিনি বলেন, “তৃণমূলের লোকজন ইচ্ছাকৃতভাবে ঝামেলা পাকাচ্ছে। আমার গাড়ি দেখেই ঘিরে ধরা হয়েছে। আমাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। না হলে এলাকায় শান্তিপূর্ণ ভোট সম্ভব নয়।”(West Bengal Election 2026)

ভোট দেওয়ার পরেও আত্মবিশ্বাসী শোনায় অভয়ার মাকে। তিনি বলেন, “আমরাই জিতব। মানুষ আমাদের পাশে আছে। আমরা বিচার পাবই।” তাঁর পাশে দাঁড়িয়ে অভয়ার বাবাও বলেন, “মেয়ের মৃত্যুর সুবিচারের জন্য এই পথে নামতে হয়েছে, এটা অত্যন্ত কষ্টের। কিন্তু মানুষ আমাদের সমর্থন দিচ্ছেন।”

এদিন রত্না দেবনাথের পোশাকও নজর কেড়েছে। সাদা শাড়ির কালো পাড়ে লেখা ছিল, ‘মেরুদণ্ড বিক্রি নেই।’ রাজনৈতিক মহলের মতে, এই বার্তার মাধ্যমে ভোটের দিনেও প্রতিবাদ ও অবস্থান স্পষ্ট করতে চেয়েছেন তিনি।(West Bengal Election 2026)

পানিহাটিতে এই বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। ভোটের দিন বিরোধী প্রার্থীকে ঘিরে বিক্ষোভের ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের দাবি, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশকেই রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

West Bengal Election 2026: ফলতায় EVM-এ BJP-র বোতামে টেপ! পুনর্নির্বাচনের ইঙ্গিত কমিশনের: West Bengal Election 2026: পানিহাটিতে অভয়ার মা রত্না দেবনাথকে ঘিরে বিক্ষোভ, উঠল ‘গো ব্যাক’ স্লোগান
Exit mobile version