---Advertisement---
lifezone nursing home

West Bengal Election: প্রার্থী অপছন্দের ক্ষোভ অব্যাহত, একাধিক জেলায় কর্মী সমর্থকদের বিক্ষোভ

March 20, 2026 5:13 PM
West Bengal Election
---Advertisement---

হাতে বাকি মাত্র কয়েকটা দিন। রাজনৈতিক দলগুলির ভোটে প্রস্তুতি একেবারে তুঙ্গে। তবুও কোথাও কোথাও প্রার্থী অপছন্দে বিক্ষোভ কর্মী সমর্থকদের। শীর্ষ নেতৃত্বের নির্দেশ অমান্য করে গোষ্ঠী কোন্দলে মতে উঠেছেন ওই কর্মী সমর্থকেরা। শাসক হোক বা বিরোধী-দুই (West Bengal Election) শিবিরেই একই ছবি।

West Bengal Election

মালদহঃ-
মালদহের বৈষ্ণবনগরে বিজেপির প্রার্থী হিসেবে রাজু কর্মকারের নাম ঘোষণা করেছে দল। কিন্তু দলের একাংশের অপছন্দের তালিকায় রয়েছেন রাজু কর্মকার। স্থানীয় বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ,তাদের প্রার্থী এলাকার বাসিন্দা নন। সংগঠনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কও নেই। এই দাবি তুলে বিজেপি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান ওই কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি,স্থানীয় নেতৃত্বকে বাদ দিয়ে বহিরাগত প্রার্থী করা হয়েছে।(West Bengal Election)

নদিয়াঃ
প্রার্থী অপছন্দে তৃণমূলের একাংশ কর্মী সমর্থকদের ক্ষোভ নদিয়ার পলাশীপাড়ায়।দের প্রাক্তন বিধায়ক মানিক ভট্টাচার্যকে বাদ দিয়ে রুকবানুর রহমানকে প্রার্থী করায় বিস্তর অসন্তোষ এই কর্মী সমর্থকদের। প্রতিবাদতে বাসস্ট্যান্ড চত্বর-সহ একাধিক জায়গায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধে করে বিক্ষোভ দেখান কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক। তাঁদের দাবি, ভূমিপুত্র প্রার্থী না হলে নির্বাচনে দলের জেতা কঠিন হবে।

উত্তর ২৪ পরগনারঃ-
উত্তর ২৪ পরগনার বারাসাতেও বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে । শংকর চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে দল। নাম ঘোষণার পর জেলা কার্যালয়ের সামনে একাধিক পোস্টার দেওয়া হয়। ওই পোস্টারে প্রার্থীর বিরুদ্ধে একাধধিক অভিযোগ আনা হয়। যদিও শংকরের দাবি, বিরোধীরাই বিজেপির ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করেছে।(West Bengal Election)

কর্মী বিক্ষোভ উত্তর ২৪ পরগনার বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রেও। তৃণমূলের প্রার্থী তৌসিফুর রহমানকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এলাকাজুড়ে পড়েছে পোস্টার, বহিরাগত প্রার্থী মানছি না, মানবো না বলে পোস্ঠার দেওয়া হয়। স্থানীয় কর্মীদের একাংশ আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহকে প্রার্থী করার দাবিতে সরব হয়েছেন। যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এটি বিরোধীদের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

রাজনৈতিক মহলের মতে, প্রার্থী নির্বাচন ঘিরে এই অসন্তোষ আসলে দলগুলির অভ্যন্তরীণ দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ। নির্বাচনের আগে এই গোষ্ঠী কোন্দল যদি প্রশমিত না হয়, তবে তার প্রভাব সরাসরি ভোটের ফলাফলেও পড়তে পারে।(West Bengal Election)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “West Bengal Election: প্রার্থী অপছন্দের ক্ষোভ অব্যাহত, একাধিক জেলায় কর্মী সমর্থকদের বিক্ষোভ”

Leave a Comment