Site icon Hindustan News Point

West Bengal Election: বিদ্যাসাগরের ছবি হাতে নমিনেশন জমা দিতে হাজির রাকেশ সিং

West Bengal Election

দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় জেলবন্দি থাকার পর গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান বিজেপি নেতা রাকেশ সিং। এরপর আজ, বৃহস্পতিবার, ৯ এপ্রিল, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তিনি কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দেন।

এদিন নমিনেশন জমা দেওয়ার সময় রাকেশের সঙ্গে ছিলেন তাঁর মা এবং দলের কর্মী সমর্থকেরা। গাড়ি থেকে নামার সময়ে রাকেশের হাতে ছিল বিদ্যাসাগরের একটি ছবি। নমিনেশন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিমকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তাঁর মতে, “শহরে যত বেআইনি নির্মাণ সব সরকারের মদতেই হয়, আবার পরে এসে এই ববি হাকিমরাই সেগুলি ভাঙতে বলেন।” (West Bengal Election)

রাকেশ সিং বলেন, “রাজ্য সরকারের ষড়যন্ত্র আর ১৬টা মিথ্যা মামলার জাল ছিঁড়ে আজ সত্যের জয় হয়েছে। ১৬৩ দিন আমাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল, শুধু রাজনৈতিক প্রতিহিংসার জন্য। কিন্তু আদালত আমাকে সুবিচার দিয়েছেন। কলকাতা পোর্টের মানুষ এবার পরিবর্তন চায়। গুন্ডারাজ আর তোলাবাজি মুক্ত বাংলা গড়ার শপথ নিয়ে আমরা এই লড়াইয়ে নেমেছি।”

FIFA World Cup: আগ্রহী নয় কোনও সংস্থাই, ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারে অনিশ্চয়তা

তিনি জানান, কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার সময় তিনি শহরে ছিলেন না, তবুও ওই ঘটনার অভিযোগে তাঁকে জেলে যেতে হয়। তাঁর দাবি, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। সেই কারণেই তিনি বিদ্যাসাগরের ছবি নিয়ে নমিনেশন জমা দিতে এসেছেন বলে জানান। (West Bengal Election)

আসন্ন বিধানসভা নির্বাচনে এবার কলকাতা বন্দর কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। জেল থেকে মুক্তির পরই ফুল ফর্মে ফিরে শাসকদলের হেভিওয়েট প্রার্থী ফিরহাদ হাকিমের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিজেপি প্রার্থী রাকেশ সিং। এমনকি এই কেন্দ্রে নিজের জয়ের ব্যাপারেও শতভাগ নিশ্চিত তিনি এমনটাই জানিয়েছেন রাকেশ।


Exit mobile version