Site icon Hindustan News Point

West Bengal Election: ‘ভালো কাজ করায় গ্রেপ্তার,’ বালুর প্রশংসায় পঞ্চমুখ মমতা

West Bengal Election

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে জোরকদমে প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বারাসত এবং হাবড়ায় জোড়া সভা করেন তিনি। সেখানেই দলীয় প্রার্থীদের সমর্থন থেকে বিরোধীদের কটাক্ষ জন্য কিছুই বাদ রাখলেন না তিনি।

এদিন হাবড়ায় সভায় তৃণমূল সুপ্রিমোর গলায় শোনা গেল ‘বালু’ ওরফে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশংসা। এবারের বিধানসভা নির্বাচনে হাবড়ার তৃণমূল প্রার্থী তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আমার সরকার বালু যত ভালো কাজ করেছে আর কেউ করতে পারেনি।” তিনি দাবি করেন, রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়কে রাজনৈতিক চক্রান্ত করে ফাঁসানো হয়েছিল। মমতা বলেন, “বালুর নামে বদনাম করেছে। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল। কিন্তু কোনও প্রমাণ পায়নি। আসলে পচা সিপিএম দেড় কোটি ভুয়ো নামে রেশন কার্ড তৈরি করেছিল। বালু সেটা ধরিয়েছিল। সেই কারণেই বিজেপিকে দিয়ে ওরা এটা করেছিল।” এরপরই তিনি আরও বলেন, “ডিজিটাল রেশন কার্ড বালু করেছে। সেই রাগে ছেলেটাকে ফাঁসানো হয়েছিল।” বাম-বিজেপিকে একযোগে নিশানা করে তিনি বলেন, “ওদের তো সবেতেই সমস্যা। আমি কেন আঁকতাম তা নিয়েও প্রশ্ন করে। অভিষেক কেন ব্যবসা করে, তা নিয়েও প্রশ্ন।” (West Bengal Election)

অন্যদিকে, বনগাঁর খয়রামাড়ি স্টেডিয়ামের সভায় ভোটার তালিকা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বহু মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং সেই নামগুলি পুনরায় তোলার জন্য প্রয়োজনে ট্রাইব্যুনালে যাবেন। তাঁর দাবি, প্রায় ৯০ হাজার নাম বাদ পড়েছে, যার মধ্যে অনেক ক্ষেত্রে বিয়ে বা স্থান পরিবর্তনের মতো কারণ দেখিয়ে নাম কেটে দেওয়া হয়েছে। ভোটের আগে যতটা সম্ভব নাম ফের তোলার চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

David Warner arrest: মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ, গ্রেফতার ডেভিড ওয়ার্নার

বনগাঁয় প্রচারে গিয়ে ঠাকুরবাড়িকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন নিয়েও মন্তব্য করেন মমতা। তিনি বলেন, ভেদাভেদের রাজনীতি করে কোনও লাভ হবে না এবং সাধারণ মানুষের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। (West Bengal Election)

এদিনের দুই সভাতেই দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট চেয়ে তিনি বলেন, “রাজ্যজুড়ে উন্নয়নের কাজ চালিয়ে যেতে হলে তৃণমূল কংগ্রেসকে জেতানো প্রয়োজন।” একই সঙ্গে তিনি জানান, প্রচারে তাঁর সঙ্গে মাঠে নেমেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নির্বাচন ঘনিয়ে আসায় রাজ্যের বিভিন্ন প্রান্তে এভাবেই সভা করে প্রচার আরও জোরদার করছে শাসকদল।


Exit mobile version