বঙ্গে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিশেষ করে বারুইপুরকে ঘিরে পরিস্থিতি তপ্ত হয়ে উঠেছে। অভিযোগ, বিজেপির পতাকা লাগিয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বারুইপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডসহ বেশ কয়েকটি জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়। দুষ্কৃতীরা অফিসে ঢুকে চেয়ার-টেবিল ভেঙে দেয়, নষ্ট করে বিভিন্ন জিনিসপত্রও। শুধু তাই নয়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে ফেলারও অভিযোগ উঠেছে। এরপর কার্যালয়ের ওপর থেকে তৃণমূলের দলীয় পতাকা খুলে সেখানে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয় বলেও দাবি। (West Bengal Election)
তৃণমূলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, পুরো ঘটনাটা পরিকল্পিত। তাঁদের কথায়, ‘গণনার ফল বেরোনোর পর থেকেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সুযোগ বুঝে হামলা চালাচ্ছে। আমাদের কর্মীরা তখন গণনা কেন্দ্রে ব্যস্ত ছিল, সেই সময় ফাঁকা পার্টি অফিসগুলোকে টার্গেট করা হয়েছে।’
Mamata Banerjee: ‘আমরা হারিনি, হারানো হয়েছে, কেন ইস্তফা দেব?’ বিজেপির বিরুদ্ধে অভিযোগ মমতার
অন্যদিকে, বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, ‘এগুলো আসলে তৃণমূলের নিজেদের ভেতরের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। হারের আশঙ্কায় ওরাই নিজেদের অফিসে ভাঙচুর চালাচ্ছে, বিজেপির কোনও ভূমিকা নেই।’ (West Bengal Election)
বারুইপুরের পাশাপাশি সোনারপুর, ক্যানিং এবং ডায়মন্ড হারবার এলাকাতেও বিক্ষিপ্ত অশান্তির ছবি সামনে এসেছে। বারুইপুরের চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের সামনে বাঁশ বেঁধে পঞ্চায়েত অফিসের মূল দরজা বন্ধ করে দেওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সব মিলিয়ে, বঙ্গে বিজেপির বিপুল ভোটে জয়ের পর থেকেই জেলায় জেলায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ চোখে পড়ছে। দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকাতেও রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। (West Bengal Election)

