ভোট গণনার উত্তেজনাপূর্ণ আবহের মধ্যেই কড়া প্রশাসনিক নির্দেশ জারি করল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। মুখ্যসচিবের দফতর থেকে জারি হওয়া এক অফিসিয়াল নোটিশে স্পষ্ট জানানো হয়েছে, কোনও সরকারি দফতর থেকে গুরুত্বপূর্ণ নথি, ফাইল বা কাগজপত্র সরানো, নষ্ট করা বা ক্ষতিগ্রস্ত করা যাবে না। এমনকি অনুমতি ছাড়া কোনও ধরনের কপি বা স্ক্যান করাও সম্পূর্ণ নিষিদ্ধ।
৪ মে জারি হওয়া এই নির্দেশে বলা হয়েছে, সমস্ত দফতরের সচিব এবং অফিস প্রধানদের ব্যক্তিগতভাবে নিশ্চিত করতে হবে যাতে নির্দেশ অক্ষরে অক্ষরে মানা হয়। কোনও রকম গাফিলতি বা বিচ্যুতি হলে সংশ্লিষ্ট কর্তাদের উপর ব্যক্তিগত দায় বর্তাবে বলেও সতর্ক করা হয়েছে। এই নির্দেশ এমন এক দিনে এল, যখন রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের ফল গণনা চলছে এবং প্রশাসনিক স্তরে নানা জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক পালাবদলের সম্ভাবনা থাকলে সাধারণত নথি সংরক্ষণ নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়—এই নির্দেশ সেই প্রেক্ষিতেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
(West Bengal Government) নোটিশে আরও বলা হয়েছে, সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল ও নথিভুক্ত এবং হিসাব রাখতে হবে। দফতরগুলিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে যাতে কোনও তথ্য বাইরে না যায় বা প্রক্রিয়া লঙ্ঘিত না হয়। নির্দেশের কপি পাঠানো হয়েছে বিভিন্ন দফতরের প্রধান সচিব, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি, পুলিশ কমিশনার, জেলা শাসক এবং কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের কাছেও।
প্রশাসনিক মহলের একাংশের মতে, ভোটের ফলাফল ঘোষণার সময় এমন নির্দেশ জারি হওয়া নিছক রুটিন নয় বরং পরিস্থিতির গুরুত্বকে সামনে রেখে আগাম সতর্কতা। বিশেষ করে সরকার পরিবর্তনের সম্ভাবনা থাকলে নথি সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এমনিতেই আগে থেকে নবান্ন ও সরকারি অফিসের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। নবান্নের কর্মীদের ঢোকা ও বেরনোর সময়ে চেক করা হচ্ছিল। (West Bengal Government)
সব মিলিয়ে, এই নির্দেশ স্পষ্ট বার্তা দিচ্ছে—যে কোনও পরিস্থিতিতেই সরকারি নথির নিরাপত্তা নিয়ে কোনও আপস করা হবে না এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
‘বাংলা আবার তার ব্র্যান্ড ফিরে পাবে’, বিজেপির জয়ে রাজ্যে শিল্প ফেরানোর বার্তা হর্ষ গোয়েঙ্কার: West Bengal Government: ভোট গণনার দিনেই কড়া নির্দেশ, সরকারি নথি সরানো বা নষ্টে নিষেধাজ্ঞা
