রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর জন্য বড় আপডেট। মাধ্যমিকের পর এবার প্রকাশ পেল উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের দিন (Higher Secondary Result Date)। আনুষ্ঠানিকভাবে দিন ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (HS Result)।
বিধানসভা ভোট গণনা শেষ হলেই ঘোষণা করা হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। মে মাসের দ্বিতীয় সপ্তাহেই প্রকাশ করা হবে চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফল। আগামী ১৪ মে ২০২৬ অর্থাৎ, বৃহস্পতিবার প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। প্রতি বছরের মতো এবারও সকাল সাড়ে ১০টায় সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফলাফল প্রকাশিত হবে। সকাল ১১ টা থেকে বিভিন্ন ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে।
চলতি বছরে ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষের পর থেকেই পরীক্ষার্থীদের মনে একটাই প্রশ্ন ছিল কবে ফলাফল প্রকাশিত হবে? সাধারণত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষার ৮৫ দিনের মাথায় ফলাফল প্রকাশ করে থাকে। তবে এবার যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন তাই অনেকেই ভেবেছিলেন উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়তো পিছিয়ে যেতে পারে। তবে এবার অপেক্ষার অবসান করে শেষমেশ ফলাফলের দিন ঘোষণা করল সংসদ। (Higher Secondary Result Date)
Madhyamik Result 2026: মাধ্যমিকের ফল ৮ মে প্রকাশ, অনলাইনে কীভাবে দেখবেন রেজাল্ট, রইল বিস্তারিত
এ বছর প্রথম উচ্চমাধ্যমিক হয় সেমেস্টার পদ্ধতিতে। একই সঙ্গে তিন ধরনের পরীক্ষা হয়েছিল। চতুর্থ সেমেস্টারের পাশাপাশি, তৃতীয় সেমেস্টার সাপ্লিমেন্টারি এবং পুরনো বার্ষিক পদ্ধতিতে হয় উচ্চ মাধ্যমিক। ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষা চলে। এ বছর উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১। এর মধ্যে উচ্চমাধ্যমিকে চূড়ান্ত সেমেস্টারে পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪। দ্বিতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছে ৫৯ হাজার ৪৫২ জন। আর পুরনো নিয়মের পরীক্ষার্থী ছিল ১৫৪৯৫ জন। পরীক্ষা শেষে এবার পালা ফলাফল প্রকাশের।

