গরমের ছুটি বাড়ানো হল রাজ্যের স্কুলগুলিতে। আগে এই শনিবার পর্যন্ত ছুটি থাকার কথা থাকলেও, তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুন থেকে স্কুল আবার খুলবে। গরমের কারণে পাহাড়ি অঞ্চল বাদ দিয়ে বাকি সমস্ত জায়গার স্কুলে গরমের ছুটি বাড়ানো হয়েছে। ১৩ মে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, ৩১ মে পর্যন্ত এই ছুটি বহাল থাকবে। আরও ১৪ দিন ছুটি দেওয়া হল স্কুলগুলিতে। (West Bengal School Summer Vacation)
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক—সব স্তরের স্কুলেই (পাহাড়ি এলাকা ছাড়া) এই বর্ধিত ছুটি কার্যকর হবে। ১১ মে থেকে শুরু হওয়া গরমের ছুটি এবার বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়েছে। এরপর ১ জুন থেকে স্কুলগুলি খুলবে। (West Bengal School Summer Vacation)
যদিও এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ। তাঁদের বক্তব্য, বিধানসভা ভোটের জন্য স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকায় অনেক স্কুলেই টানা ছুটি ছিল। ফলে অনেক স্কুলেই পঠনপাঠন অনেক পিছিয়ে আছে। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের ক্লাসও এখনও বহু স্কুলে সে ভাবে শুরু হয়নি। এই পরিস্থিতিতে কোন যুক্তিতে গরমের ছুটি ৩১ মে পর্যন্ত গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হল। (West Bengal School Summer Vacation)

