কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস (West Bengal Weather Today) মতো বিভিন্ন জেলায় বৃষ্টিও হয়েছে। তবে বুধবার সন্ধ্যায় ঝাঁপিয়ে বৃষ্টি, সঙ্গে ঝড়ের জেরে ভালোভাবে ভিজেছে দক্ষিণবঙ্গ। স্বাস্তির খবর, তারই প্রভাবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সকালেও আকাশ মেঘলা। কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর আগেই এই পূর্বাভাস দিয়েছিল।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া।
বুধবার রাত থেকে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা সহ একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। যার জেরে দিনের তাপমাত্রা নেমেছে।
তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গরমের থেকে স্বস্তি মিললেও পশ্চিমের জেলাগুলিতে তার ছবি দেখা যায়নি। আলুপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকতে পারে।
সব মিলিয়ে বলা যায়, বৃহস্পতিবারও বাংলার আবহাওয়া থাকবে বৃষ্টি ভেজা মনোরম। তবে বৃষ্টির কারণে গরম কিছুটা কমলেও ঝড়বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।
অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস (West Bengal Weather Today) মতো উত্তরবঙ্গেও আজ ও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাহাড় ও ডুয়ার্স এলাকায় দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

