Site icon Hindustan News Point

West Bengal Weather Update: চড়ছে রাজ্যের তাপমাত্রা, গ্রীষ্মে স্বাভাবিকের চেয়ে পারদ বেশ ওপরে থাকার পূর্বাভাস হাওয়া অফিসের

West Bengal Weather Update

তীব্র গরমের হলকা এখন ধীরে ধীরে রাজ্যের আবহে। পাহাড় থেকে সমতল সব জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা(West Bengal Weather Update) চড়ছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রির কাছাকাছি ঘোরাঘুরি করছে। ইতিমধ্যেই জেলাগুলোতে লাল সতর্কতার পরিস্থিতি তৈরি হতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাত্তয়া দফতর। সামনের গ্রীষ্মে স্বাভাবিকের চেয়ে পারদ বেশ কিছুটা ওপরে থাকবে এবং তাপপ্রবাহের শঙ্কার কথা ঘোষণা করেছে।
দক্ষিণবঙ্গে এখন শুষ্ক পশ্চিমী ও উত্তর-পশ্চিমী হাওয়া প্রবাহিত হওয়ায় শুক্রবারের পরে আজও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আগামীকাল রবিবার থেকে রাজ্যে বজ্রপাত সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
আগামী দু’দিন তাপমাত্রায় বড় পরিবর্তন না হলেও, এরপর ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
দক্ষিণবঙ্গের পূর্বাভাসঃ-
শুক্রবারের পর আজও কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে মোটের ওপর বেশিরভাগ জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
আগামীকাল রবিবার থেকে পশ্চিমের জেলাগুলিতে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
সোম থেকে বুধবার প্রায় সব জেলায় বজ্রপাতসহ ঝড় বৃষ্টির দাপট বাড়বে। কোথাও কোথাও ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের পূর্বাভাসঃ-
আজও উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি। আগামীকাল থেকে ওপরের ৫ জেলা সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
সোম থেকে বুধবার অধিকাংশ জেলায় মাঝারি বৃষ্টি ও বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা, সঙ্গে ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বৃহস্পতিবারও উত্তরবঙ্গের অনেক জেলায় বৃষ্টি হতে পারে।


সামগ্রিকভাবে, রবিবার থেকে নতুন সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির কার্যকলাপ বাড়বে এবং তাপমাত্রা কিছুটা স্বস্তি দেবে।
শুক্রবার কলকাতা এবং লাগোয়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা (West Bengal Weather Update) ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.০৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.০২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ ৮৭ শতাংশ। সর্বনিম্ন ৪৯ শতাংশ।
আজ শনিবার দিনের আকাশ পরিষ্কার। বিকেল বা সন্ধ্যা য় আংশিক মেঘলা আকাশ এবং ঝড়বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৭ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।


Exit mobile version