Site icon Hindustan News Point

Jangalmahal-এ ফের হাতির তাণ্ডব, শুঁড়ে তুলে আছাড়, আহত ২

Elephant

জঙ্গলমহলে ফের আতঙ্ক। রবিবার ভোরে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় বুনো হাতির হামলায় গুরুতর আহত হয়েছেন দু’জন। আহতদের নাম সুনীল রম (৫৫) এবং হিমাংশু কারক (৬০)। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনের অবস্থাই আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। (Jangalmahal)

বন দফতর ও স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোরে নয়াবসত রেঞ্জের অধীনে গড়বেতা-৩ ব্লকের মঙ্গলপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। ভোরে আলুর জমিতে জল দিতে গিয়েছিলেন সুনীল। সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি বুনো হাতি। আচমকাই সুনীলের উপর হামলা চালায় হাতিটি। পালাতে গিয়ে তিনি পড়ে যান। হাতিটি শুঁড় দিয়ে তাঁকে পেঁচিয়ে ছুড়ে ফেলে দেয়। চিৎকার শুনে গ্রামবাসীরা এসে তাঁকে উদ্ধার করেন। (Jangalmahal)

একই এলাকায় বাড়ির সামনে পুকুরপাড়ে গিয়েছিলেন হিমাংশু। অভিযোগ, সেখানেও ওই হাতি হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। (Jangalmahal)

এ দিকে শালবনির কর্ণগড় এলাকাতেও রবিবার ভোরে হাতির তাণ্ডব হয়েছে। স্থানীয়দের দাবি, কয়েকটি মাটির বাড়ি ভেঙে দিয়েছে হাতির দল। (Jangalmahal)

বন দফতর সূত্রে খবর, ঝাড়গ্রাম দিক থেকে একটি বড় হাতির দল ফিরে এসেছে। বর্তমানে মেদিনীপুর বন বিভাগের এলাকায় প্রায় ১০০টি হাতি রয়েছে বলে অনুমান। গত কয়েক দিন ধরেই বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে হাতির দল। ফলে রাত নামলেই আতঙ্কে ঘরছাড়া হচ্ছেন অনেক বাসিন্দা। (Jangalmahal)


Exit mobile version