Site icon Hindustan News Point

Winter Update: শীতের কি স্লগ ওভারে ব্যাট? জেলায় ঠান্ডার দাপট কেমন? রইল আবহাওয়ার রিপোর্ট

Winter Update

সেই প্রবল শীত বোধ হয় এবার বিদায় নিল। মাঘ মাস এগিয়ে চলেছে, তাপমাত্রা অল্প হলেও বাড়ছে। পরিবেশ খুবই মনোরম। সকালের দিকে বেশ কুয়াশা। দৃশ্যমানতা অনেকটাই কম।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ইঙ্গিত। জানুয়ারির তৃতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গে শীতের দাপট ক্রমেই কমছে। পশ্চিমের জেলাগুলোকে বাদ দিলে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের জেলাগুলোতে ঠান্ডার দাপট ক্রমেই কমছে। হাওয়া অফিস বলছে ঠান্ডা কমবে কুয়াশা বাড়বে। ১৩ ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকলেও এবার বদল হবে। অন্তত নতুন সপ্তাহের প্রথম তিনদিন তো বটেই।

আজ সোমবার থেকে পরশু বুধবারের মধ্যে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রেও তাপমাত্রা বাড়বে আজ থেকে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উঠতে পারে। আগামী দু’দিন পারদ বাড়লেও ফের বৃহস্পতিবার থেকে তাপমাত্রা সামান্য নামতে পারে। তারপর একই রকম থাকবে পরবর্তী কয়েকদিনের শীতের পরিস্থিতি।

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে শীত তার ইনিংসের শেষ ধাপে পৌঁছে গিয়েছে। সরস্বতী পূজোর সময় স্বাভাবিকের কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ ঠান্ডার কনকনে ভাব থাকবে না। আবার শীত বিদায় নিয়েছে তা বলা যাবে না। এভাবে শীতের বিদায় নিতে গত কয়েক বছরে দেখা যায়নি। দক্ষিণ থেকেও উত্তরবঙ্গে শীত জমিয়ে পারফরম্যান্স করে চলেছে। আপাতত সেখানে স্বাভাবিকের কাছাকাছিই থাকবে তাপমাত্রা। বড়সড়ো পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী পাঁচ থেকে সাত দিন।

তবে দুই বঙ্গেই কুয়াশার দাপট বাড়বে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সরস্বতী পুজোয় ঘন কুয়াশার দাপট থাকার সম্ভাবনা কম। সকালে হালকা মাঝারি কুয়াশা মূলত পরিষ্কার আকাশ শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রবিবার কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি নিচে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯২ শতাংশ ও সর্বনিম্ন ৪৮ শতাংশ।


Exit mobile version