Site icon Hindustan News Point

Women Reservation Act 2026: মধ্যরাতে জারি নারী সংরক্ষণ আইন, কীসের এত তাড়া? প্রশ্ন বিরোধীদের

Women Reservation Act 2026

দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে নারী সংরক্ষণ আইনের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার। ‘Nari Shakti Vandan Adhiniyam’ (নারী শক্তি বন্দন অধিনিয়ম) এর আওতায় লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের আইনি প্রক্রিয়া এগিয়ে গেল। শুক্রবার অর্থাৎ ১৭ এপ্রিল, ২০২৬ মধ্যরাতে কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে জারি করা গেজেট বিজ্ঞপ্তিতে এই ঐতিহাসিক পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। তবে এটা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অনেকে এটির সময়কে কাঠগড়ায় তুলছেন। সামনে কোনও নির্বাচন নেই (চলতি নির্বাচন বাদ দিলে), জনগণনাও হয়নি। এই পরিস্থিতিতে আরও সময় নিয়ে এই আইন বলবৎ করা যেত বলে দাবি করেছে বিরোধীরা। (Women Reservation Act 2026)

২০২৩ সালের সেপ্টেম্বরে সংসদের বিশেষ অধিবেশনে পাস হওয়া এই আইন এতদিন শুধু কাগজে-কলমে ছিল। রাষ্ট্রপতির সম্মতির প্রায় আড়াই বছর পর আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হল। তবে বাস্তবে এই সংরক্ষণ কখন থেকে শুরু হবে, তা নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

কিন্তু কবে থেকে কার্যকর হবে সংরক্ষণ? (Women Reservation Act 2026)

আইন অনুসারে, ৩৩% মহিলা সংরক্ষণ কার্যকর করতে প্রথমে নতুন জনগণনা (Census) সম্পন্ন করতে হবে। তারপর সীমানা পুনর্বিন্যাস (Delimitation) প্রক্রিয়া শেষ হওয়ার পরই এই সংরক্ষণ লাগু হবে। অর্থাৎ, আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনেই এটি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।(Women Reservation Act 2026)

আইনে শুধু সাধারণ আসনেই নয়, তফসিলি জাতি (SC) ও তফসিলি উপজাতিদের (ST) জন্য সংরক্ষিত আসনের মধ্যেও এক-তৃতীয়াংশ মহিলাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। সংরক্ষিত আসনগুলি নির্দিষ্ট সময় অন্তর ঘুরিয়ে দেওয়া হবে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের মহিলারা সমান সুযোগ পান।

রাজনৈতিক বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে দেশের গণতন্ত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে একটি যুগান্তকারী উদ্যোগ বলে মনে করছেন। তবে বিরোধী দলগুলির একাংশ বাস্তবায়নের সময়সীমা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, জনগণনা ও ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত করে সরকার ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে। (Women Reservation Act 2026)

এদিকে, সংসদে বর্তমানে আসন সংখ্যা বৃদ্ধির অর্থাৎ লোকসভায় ৫৪৩ থেকে ৮৫০ করার প্রস্তাব ও ডিলিমিটেশন সংক্রান্ত নতুন বিল নিয়ে আলোচনা চলছে। সেই প্রেক্ষাপটে পুরনো আইনটিকে কার্যকর করে দেওয়াকে ‘প্রতীকী পদক্ষেপ’ বলে দেখা হচ্ছে।

দেশের রাজনীতিতে মহিলা নেতৃত্বের নতুন দিগন্ত খুলে দিতে পারে এই আইন বলে মনে করা হচ্ছে। অনেকেই মনে করছেন, এর ফলে ভবিষ্যতে আরও বেশি সংখ্যায় মহিলা প্রতিনিধিরা সংসদ ও বিধানসভায় জায়গা করে নেবেন বলে আশা করা যাচ্ছে। তবে সব শেষেই প্রশ্ন থাকছে আইন বাস্তবায়নের সময় নিয়ে। কেন লোকসভায় আলোচনার পরে তা বাস্তবায়ন করা হলো। তাও আবার মাঝরাতে, সেই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। (Women Reservation Act 2026)


Exit mobile version