Site icon Hindustan News Point

10 Million Rial: অর্থনৈতিক কাঠামো ধ্বংসের মুখে, ভয়ংকর মুদ্রাস্ফীতির পরিস্থিতি সামাল দিতে নতুন নোট ছাপালো ইরান

10 Milion Rial

‘কোটিপতি’ কথাটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পাহাড় প্রমাণ নোটের বান্ডিলের ছবি। কিন্তু ভাবুন তো একটা নোটেই যদি কোটিপতি হওয়া যায়! মানে, একটা নোটের মূল্য যদি হয় ১ কোটি টাকা! ব্যাপারটা বেশ মজার তাইনা? ভাবছেন কোন দেশে আবার পাওয়া যাচ্ছে এক কোটি টাকার নোট? এমন কোটি টাকা মূল্যের সে দেশের মুদ্রায় নোট ছাপাচ্ছে যুদ্ধ বিধ্বস্ত ইরান। তবে ঘটনাটি শুনতে মজার লাগলেও এর পিছনে আছে কঠিন বাস্তব। 10 Million Rial

আসলে ইরানি ‘রিয়েল’ এর মূল্য ভয়ংকর ভাবে পড়ে গিয়েছে। আর সেই সংকট কাটাতেই ১ কোটি মূল্যের নোট ছাপাচ্ছে ইরান। আন্তর্জাতিক মুদ্রা বাজারের রিপোর্ট অনুযায়ী, ইরানের এক কোটি রিয়েলের ভারতীয় মূল্য মাত্র ৬৫০ টাকা। এই তথ্য থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে খামেনেইয়ের দেশে মুদ্রাস্ফীতি এবং মুদ্রার অবমূল্যায়ন ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে।

রিপোর্ট বলছে, ইরানে এই ১ কোটি মূল্যের নোট ছাপানোর মূল কারণ হলো সেখানকার ভয়ংকর মুদ্রাস্ফীতি। বছরের পর বছর ধরে চলতে থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং সম্প্রতি ইরান-ইসরাইলের যুদ্ধে দেশের অর্থনৈতিক পরিকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংসের মুখে।

Iran-Israel War: ভাড়া নিয়ন্ত্রণমুক্ত আকাশপথ, কেন্দ্রের সিদ্ধান্তে বদলাচ্ছে বিমানের অর্থনীতি

ইরানীয় মুদ্রা ‘রিয়েল’ এর মূল্য এতটাই পড়ে গিয়েছে যে সাধারণ মানুষকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বিপুল সংখ্যক নোটের বান্ডিল নিয়ে বাজারে বের করতে হচ্ছে। এই বিরাট নগদ দিয়ে বেরোনোর ঝক্কি সামলাতেই উচ্চমূল্যের নোট ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে ইরানের জাতীয় ব্যাঙ্ক। যদিও বিশেষজ্ঞদের অনুমান ইরান একপ্রকার বাধ্য হয়েই এই পথে হাঁটছে এবং এই সমাধান দীর্ঘস্থায়ী হবে না। বরং এই পদক্ষেপ মুদ্রাস্ফীতি কমানোর পরিবর্তে রিয়েল ব্যবহারের উপর মানুষের আস্থা আরো কমিয়ে দিতে পারে। 10 Million Rial

ইরানের অর্থনৈতিক ব্যবস্থার এই বেহাল পরিস্থিতির নেপথ্যে হাত রয়েছে আমেরিকারও। ট্রাম্পের দেশ ইরানের অপরিশোধিত তেল রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তার ওপর বর্তমানে ইজরায়েলের সঙ্গে মিলে ইরানের উপর প্রতিনিয়ত যে বিধ্বংসী হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, তাতেই ইরানের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকছে। যুদ্ধ আবহে বিদেশি বিনিয়োগও পুরোপুরি বন্ধ হয়েছে ইরানে। আর এই সব ঘটনার পরিণতিই ইরানি মুদ্রা রিয়েলের মূল্যের অবক্ষয়।


Exit mobile version