Site icon Hindustan News Point

নিউ ইয়র্কে ঘোড়ার গাড়ি উল্টে ভারতীয় পর্যটকের মর্মান্তিক মৃত্যু

new york accident

নিউ ইয়র্কে ঘোড়ার গাড়ি উল্টে ভারতীয় পর্যটকের মর্মান্তিক মৃত্যু (new york accident)। মৃতের নাম রোমাঞ্চ মহাজন। মাত্র ১৮ বছর বয়সে সব শেষ হয়ে গেল। স্কুল জীবন পার করার পর এটাই ছিল তাঁর প্রথম নিউ ইয়ার্ক ট্রিপ। যা মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এক ভয়াবহ ট্র্যাজেডিতে পরিণত হলো।

কী ঘটেছিল?
বুধবার দুপুর ২:৪৫ মিনিট নাগাদ নিউ ইয়ার্কের সেন্ট্রাল পার্কে ওই তরুণ তাঁর পরিবারের সঙ্গে ঘোড়ার গাড়িতে চড়ে ঘুরছিলেন (new york accident)। ওই সময় তাঁদের একটি ছবি তোলার জন্য ঘোড়া চালক ঘোড়া ছেড়ে নিচে নেমে আসেন। নিয়ম অনুযায়ী চালকদের কোনও অবস্থাতেই ঘোড়া ও গাড়ি ছেড়ে দূরে যাওয়া নিষেধ।

চালক দূরে সরে যেতেই ‘স্যাম্পসন’ নামের ঘোড়াটি হঠাৎ ভয় পেয়ে প্রচণ্ড গতিতে ছুটতে শুরু করে। চালক ও যাত্রীরা “বাঁচাও বাঁচাও” বলে চিৎকার করলেও গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

তীব্র গতির কারণে ওই তরুণের মা প্রিয়া মহাজন চলন্ত গাড়ি থেকে রাস্তায় ছিটকে পড়ে যান। মাকে বাঁচাতে গিয়ে ওই তরুণ নিজেও চলন্ত গাড়ি থেকে লাফ দেন।

ঘোড়ার গাড়ি থেকে লাফ দেওয়ার পর রোমাঞ্চের মাথায় গুরুতর আঘাত লাগে। এরপরেই গাড়িটি হঠাৎই উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় রোমাঞ্চকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত অবস্থায় রোমাঞ্চকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেদিন সন্ধে ৭:১৫ মিনিট নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের বেশকিছু সদস্য আহত হয়েছেন।

মৃত তরুণের বাবা দীপক মহাজন The New York Times-কে জানিয়েছেন, ছেলের স্কুল পাস করার আনন্দ উদযাপন করতে তাঁরা এই বিশেষ ট্রিপের পরিকল্পনা করেছিলেন। সোমবার নিউ ইয়র্কে পৌঁছনোর দিনই রোমাঞ্চ জানতে পারেন যে তিনি ভারতের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান মণিপাল ইউনিভার্সিটি জয়পুরে (Manipal University Jaipur) পড়ার সুযোগ পেয়েছেন। বাবার কথায়, “এই দুর্ঘটনা আমার ছেলের সব স্বপ্ন কেড়ে নিল”।

এই দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ঘোড়ার গাড়ি চালকদের সংগঠন জানিয়েছে, যে ছবি তোলার জন্য ঘোড়া ছেড়ে যাওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য। অভিযুক্ত চালককে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে এবং ঘোড়াটিকে এই কাজ থেকে অবসর দেওয়া হচ্ছে।


Exit mobile version