---Advertisement---
lifezone nursing home

ফের ভারতীয়দের ভিসা দেওয়া চালু Bangladesh-এর, তারেক প্রধানমন্ত্রী হওয়ার পরেই সম্পর্ক মেরামতের বার্তা?

February 21, 2026 1:23 PM
---Advertisement---

অবশেষে বরফ গলতে শুরু করেছ। ভারত-বাংলাদেশের মধ্য বছর দেড়েক ধরে চলা টানাপোড়েনের বন্ধ হওয়ার ইঙ্গিত মিলছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে বন্ধ হয়ে থাকা ভিসা পরিষেবা ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। (Bangladesh)

সেদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং আগরতলার সহকারী হাই কমিশন থেকে ভারতীয় নাগরিকরা ফের ভিসা পেতে শুরু করবেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণের পরই এই সিদ্ধান্তকে দু’দেশের সম্পর্ক নিয়ে পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। (Bangladesh)

গত বছরের ডিসেম্বর মাস থেকে ভারতীয়দের ভিসা দেওয়া সাময়িক ভাবে বন্ধ রাখে বাংলাদেশ। ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্য়ান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরেই এই সিদ্ধান্ত ঢাকার।

২০২৪ সালের অগস্টে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীত্ব ত্যাগ করে ভারতে চলে আসেন। তারপর থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থার অবনতি হয়েছে বলে অভিযোগ ওঠে। পাশাপাশি সংখ্যালঘু উপরে নির্যাতনের খবর প্রকাশ্যে আসে। তা নিয়ে বার বার উদ্বেগের কথা জানায় ভারত সরকার। সংখ্যালঘুদের উপরের হামলার প্রতিবাদ জানাতে কলকাতায় বাংলাদেশের হাই কমিশন-সহ ভারতের বিভিন্ন রাজ্য অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলিতে হিন্দুত্ববাদী কিছু সংগঠন বিক্ষোভ দেখায়। (Bangladesh)

২২ ডিসেম্বর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের হাই কমিশন। সম্প্রতি বাংলাদেশে ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তারেক রহমানের বিএনপি। তারেক শপথ নেওয়ার পর অনেকেই মনে করেছিলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হবে। বাস্তবে সেই ইঙ্গিত মিলছে। দায়িত্ব নিয়েই মাত্র ৩ দিন বড় ঘোষণা তারেকের। (Bangladesh)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment