বাংলাদেশে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে BJP একটি আসনে জয়লাভ করেছে। তবে এই ‘BJP’ কিন্তু ভারতের শাসক দল নয়। এটি বাংলাদেশ জাতীয় পার্টি এবং একটি স্থানীয় রাজনৈতিক দল। এদের প্রতীক ছিল ‘গরুর গাড়ি।’ যেই আসনটি BJP পেয়েছে সেটি- ‘ভোলা-১’ এর প্রার্থী আন্দালিভ রহমান পার্থ জয়ের ফলে। তিনি ১,০৫,৫৪৩ ভোট পেয়েছেন। তাঁর সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামির নজরুল ইসলামকে প্রায় ৩০,০০০ ভোটে পরাজিত করেছেন।
এবারের বাংলাদেশ নির্বাচনে মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফল প্রকাশিত হয়েছে, যার ভিত্তিতে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (BNP) এবং তার জোট একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। BNP নিজে ২০৯টি আসন পেয়েছে এবং জোটসহ মোট ২১২টি আসনে বিজয়ী হয়েছে। এর বাইরে জাতীয় নাগরিক পার্টি (NCP) ছয়টি এবং অন্যান্য ছোট দলগুলো আলাদা আলাদা এক একটি আসন পেয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামি ও তাদের মিত্ররা ৭৭টি আসন পেয়েছে।
পার্থ এই নির্বাচনে ‘ভোলা’ কেন্দ্রটিকে আধুনিক ও উন্নত শহরে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার মধ্যে ভোলা–বরিশাল সেতু নির্মাণ, একটি মেডিকেল কলেজ স্থাপনা ও গ্যাস সংযোগ সুবিধা নিশ্চিত করা অন্যতম প্রধান ইস্যু হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। আন্দালীভ পার্থর রাজনৈতিক জীবন শুরু হয় ২০০৮ সালে। সে বছর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা-১ আসন থেকে তৎকালীন চারদলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ইউসুফ হোসেন হুমায়ূনকে-কে পরাজিত করে বিজয়ী হন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
তবে এবারের বাংলাদেশ নিবার্চনের বহু প্রতীক্ষিত ফলাফল অনুযায়ী BNP র চেয়ারম্যান তারিক রহমান তাঁর দল ও জোটের বৃহত্তর বিজয়ের ফলে খুব শীঘ্রই দেশের প্রধানমন্ত্রীও হচ্ছেন। কিন্তু বিএনপি র এই বিশাল সাফল্যের সমুদ্রের মধ্যেও BJPর এই একটি আসন জয়টিও জনগণ দীর্ঘদিন মনে রাখবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

