Site icon Hindustan News Point

বিস্ফোরণে কাঁপল কেপ ক্যানাভেরাল, ভস্মীভূত ব্লু অরিজিনের ‘নিউ গ্লেন’ রকেট

Blue Origin

আমেরিকার ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে পরীক্ষামূলক ইঞ্জিন ফায়ারিংয়ের সময় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল জেফ বেজোসের মহাকাশ সংস্থা (Blue Origin) ব্লু অরিজিনের ‘নিউ গ্লেন’ রকেট। বৃহস্পতিবার রাতে লঞ্চ কমপ্লেক্স ৩৬-এ এই বিস্ফোরণের ঘটনায় আশপাশের বহু বাড়ি পর্যন্ত কেঁপে ওঠে। রাতের আকাশ মুহূর্তে কমলা আগুনে ঢেকে যায়। ঘটনার ভিডিও ও ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

(Blue Origin) ব্লু অরিজিন জানিয়েছে, রকেটটির ‘হটফায়ার টেস্ট’ বা ইঞ্জিন ফায়ারিং পরীক্ষার সময় আচমকা প্রযুক্তিগত গোলযোগ দেখা দেয় এবং তার জেরেই বিস্ফোরণ ঘটে। সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “আজকের হটফায়ার পরীক্ষার সময় একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছে। সমস্ত কর্মী নিরাপদে রয়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।”

স্থানীয় প্রশাসন ও জরুরি পরিষেবা বিভাগও জানিয়েছে, বিস্ফোরণের ফলে জনসাধারণের জন্য কোনও তাত্ক্ষণিক বিপদের আশঙ্কা নেই। বিষাক্ত গ্যাস বা ধোঁয়া ছড়ানোর সম্ভাবনাও আপাতত নেই বলে জানানো হয়েছে। তবে বিস্ফোরণের অভিঘাতে কেপ ক্যানাভেরাল ও কোকোয়া বিচ এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। রাত প্রায় ৯টা নাগাদ হঠাৎ প্রবল শব্দ ও কম্পন অনুভব করেন স্থানীয়রা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলতে শুরু করেন, ঠিক কী ঘটেছে মহাকাশ গভেষণা কেন্দ্রের ভিতরে।

আরও পড়ুন: ইজরায়েলকে স্বীকৃতি দিলেই ‘হত্যা’, পাক সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি লস্কর নেতার


‘নিউ গ্লেন’ হল ব্লু অরিজিনের (Blue Origin) ভারী পণ্যবাহী মহাকাশ রকেট, যা ভবিষ্যতে নাসার চন্দ্রাভিযান এবং উপগ্রহ উৎক্ষেপণের জন্য ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। রকেটটির নামকরণ করা হয়েছে জন গ্লেনের নামে, যিনি পৃথিবীকে প্রদক্ষিণ করা প্রথম মার্কিন মহাকাশচারী ছিলেন।

এর আগেও চলতি বছরের এপ্রিল মাসে নিউ গ্লেন বড় সমস্যার মুখে পড়েছিল। একটি স্যাটেলাইট নির্ধারিত কক্ষপথে পৌঁছতে ব্যর্থ হয় ইঞ্জিনের ত্রুটির কারণে। সেই ঘটনার পর থেকেই রকেটটিকে সাময়িকভাবে গ্রাউন্ডেড রাখা হয়েছিল। বৃহস্পতিবারের বিস্ফোরণ (Blue Origin) ব্লু অরিজিনের জন্য নতুন করে বড় ধাক্কা বলে মনে করছে মহাকাশ মহল।


বিশেষজ্ঞদের মতে, স্পেসএক্সের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ব্লু অরিজিনের (Blue Origin) কাছে নিউ গ্লেন প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ধারাবাহিক প্রযুক্তিগত সমস্যায় সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা এখন বড় প্রশ্নের মুখে পড়তে পারে।

আরও পড়ুন: নির্মীয়মাণ সেতু ভেঙে দুর্ঘটনা উত্তরপ্রদেশে, মৃত ৬ শ্রমিক, আহত ৩


Exit mobile version