---Advertisement---
lifezone nursing home

Canada Plane Clash : ট্রাকের সঙ্গে বিমানের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২ পাইলট

March 23, 2026 3:40 PM
Canada Plane Clash
---Advertisement---

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কের লা গার্ডদিয়া বিমানবন্দরে! অবতরণের সময় রানওয়ের ট্রাকের সঙ্গে সংঘর্ষ (Canada Plane Clash) এয়ার কানাডা এক্সপ্রেসের বিমানের। বিমানটি কানাডার মন্ট্রিয়েল থেকে এসেছিল৷ কিন্তু ল্যান্ডিংয়ের সময়েই বিপত্তি। ঘটনায় বিমানটির পাইলট ও কো- পাইলটের মৃত্যু হয়েছে। দমকলের ট্রাকের দুই কর্মীও গুরুতর আহত হন। এই দুর্ঘটনায় অনেকে জখম হয়েছেন বলে খবর। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ফ্লাইটটিতে ৭২ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন।

দুর্ঘটনার পরেই বিমানবন্দরে উদ্ধারকাজ জারি রয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, লা গার্ডিয়া এয়ারপোর্টে এয়ার কানাডার ওই বিমানের সঙ্গে একটি দমকলের ট্রাকের সংঘর্ষ হয়েছে। জানা গিয়েছে, এয়ার কানাডার CRJ ফ্লাইট AC8646, রানওয়ে ০৪/২২ পার হওয়ার চেষ্টা করার সময় ‘ট্রাক ১’ নামে চিহ্নিত একটি ফায়ার ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ফ্লাইট-ট্র্যাকিং ডেটা দেখিয়েছে যে, সংঘর্ষের সময় বিমানটি অবতরণের পর মাটিতে ছিল।

লা গার্ডিয়া বিমানবন্দরের দুর্ঘটনার পর একাধিক প্রশ্ন নিয়ে কাটাছেঁড়া (Canada Plane Clash) শুরু হয়েছে। কী করে বিমানবন্দর কর্তৃপক্ষ বা এটিএস-র কারও নজরে পড়ল না রানওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকটি? ওই রানওয়েতে ট্রাক থাকার পরেও সেখানে ওই বিমান নামল কী ভাবে? ট্রাকটিকে কেন আগেভাগেই সরানো হলো না রানওয়ে থেকে? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিমানটিতে বড়সড় ক্ষতি হয়েছে৷ যদিও এই ছবির সত্যতা যাচাই করা হয়নি। প্রাথমিক রিপোর্টে দেখা গিয়েছে যে এই ঘটনায় একাধিক মানুষ আহত হতে পারেন৷ যদিও সঠিক সংখ্যাটা এখনও পরিষ্কার নয়।

দুর্ঘটনার কবলে পড়া বিমানটি কানাডার মন্ট্রিয়াল শহর থেকে নিউ ইয়র্কে আসছিল। তাতে ছিলেন শতাধিক যাত্রী। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্য অনুযায়ী, গাড়িতে ধাক্কা দেওয়ার সময়ে বিমানটির গতি ছিল ৩৯ কিলোমিটার প্রতি ঘণ্টা। দুর্ঘটনাটি ঘটে রবিবার রাত ১১টা ৩৮ মিনিট নাগাদ (স্থানীয় সময়)। দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার জেরে সাময়িক ভাবে বিঘ্নিত হয়েছে লা গার্ডিয়া বিমানবন্দরে সকল বিমানের ওঠানামা।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment