Site icon Hindustan News Point

Donald Trump: ট্যারিফ হুংকারেই থেমেছিল ভারত-পাকিস্তান যুদ্ধ, দাবি ডোনাল্ড ট্রাম্পের

Donald Trump

এবার নয়া দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনিই নাকি ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকির দিয়ে ভারতের-পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছিলেন। বোর্ড অফ পিসের সভায় বৃহস্পতিবার ট্রাম্প এই মন্তব্য করেছেন।

গত বছর পহেলগামে জঙ্গি হামলার পর ভারত, পাকিস্তানে হামলা চালায়, নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। চারদিন ধরে চলে লড়াই। সেই ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ টেনেই এবার ট্রাম্প (Donald Trump) বলেন, ‘সেই সময়ে দুই পক্ষই যুদ্ধ চালিয়ে যেতে চাইছিল।’ ট্রাম্প দাবি করেন, তিনি দুই দেশের সরকারের সঙ্গেই ফোনে যোগাযোগ করেন এবং তাদের জানান, যদি তারা শান্ত না হয় তবে আমেরিকা তাদের সঙ্গে কোনও বাণিজ্য না করবে এবং ২০০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানো হবে। এই হুমকির পরে উভয় দেশই যুদ্ধ থামাতে সম্মতি দিয়েছিল, বলে দাবি ট্রাম্পের।

অর্থাৎ মোট কথা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলতে চাইছেন তিনিই শান্তির দূত। তিনি পাকিস্তানকে একপ্রকার ভারতের হাতে কচুকাটা হওয়া থেকে বাঁচিয়েছেন, এমনটাই ইঙ্গিত মিলছে তাঁর কথায়।

ট্রাম্প আরও দাবি করেন, ওই সংঘাতে মোট ১১টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল, যদিও আগে দাবি করেছিলেন ৮টা। তাঁর ভাষায়, “টাকার সামনে সবাই পিছু হটে যায়।” তিনি একই সঙ্গে বলেন, “২৫ মিলিয়ন মানুষের প্রাণ বাঁচিয়েছেন” এই ঘটনার মাধ্যমে।

তবে অপরদিকে ভারত সরকার এই ধরনের কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতার দাবি একেবারেই অস্বীকার করেছে। নয়াদিল্লির পক্ষ থেকে বার বার জানানো হয়েছে যে সংঘাত থামানোর সিদ্ধান্ত দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ ও আলোচনার মাধ্যমেই হয়েছে, এবং তাতে কোনও বাইরের চাপ বা হস্তক্ষেপ ছিল না।

এখন কার কথায় কতটা জল মেশানো তা তো বলা মুশকিল, তবে রাশিয়া-ইউক্রেন থেকে ভারত-পাকিস্তান ট্রাম্প যে সব যুদ্ধেই মধ্যস্থতার দায় একাই নিয়ে রেখেছেন সে কথা প্রায় স্পষ্ট।


Exit mobile version