---Advertisement---

Donald Trump Maria Machado: ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উপহার মাচাদোর, আদৌ কি এটা করা যায়? কী বলছে নিয়ম?

January 16, 2026 3:50 PM
Donald Trump Maria Machado
---Advertisement---

নোবেল শান্তি পুরস্কার ঘিরে এক অভূতপূর্ব রাজনৈতিক নাটকের সাক্ষী থাকল বিশ্ব। দীর্ঘদিন ধরেই নোবেল না-পাওয়ার আক্ষেপ প্রকাশ করে আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত নিজে পুরস্কার না পেলেও, এক নোবেল পদক হাতে পেলেন—ভেনেজ়ুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো-র সৌজন্যে (Donald Trump Maria Machado)।

২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পরই মাচাদো ঘোষণা করেছিলেন, তিনি তাঁর পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করবেন। সেই ঘোষণার বাস্তব রূপ দেখা গেল শুক্রবার, হোয়াইট হাউসে। সেখানে দীর্ঘ বৈঠকের পর নিজের পাওয়া নোবেল শান্তি পুরস্কারের পদক ট্রাম্পের হাতে তুলে দেন মাচাদো। তাঁর যুক্তি, ভেনেজ়ুয়েলায় ‘স্বাধীনতা’ ফেরাতে ট্রাম্প যে ভূমিকা নিয়েছেন, তার স্বীকৃতি হিসেবেই এই সিদ্ধান্ত।

সম্প্রতি ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেফতার করে আমেরিকায় নিয়ে আসা, নিউ ইয়র্কের ফেডারেল আদালতে হাজির করানো এবং ভেনেজ়ুয়েলার রাজনৈতিক পটপরিবর্তন—এই সবকিছুকেই ‘স্বাধীনতার পথে বড় পদক্ষেপ’ বলে ব্যাখ্যা করেছেন মাচাদো। যদিও মাদুরোর পতনের পরে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজ় শপথ নেওয়ায় ভেনেজ়ুয়েলার রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েন মাচাদো। কূটনৈতিক মহলের একাংশের মতে, ট্রাম্পকে নোবেল পদক দেওয়াটা আসলে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে ফেরার কৌশল।

পদক হাতে পেয়ে আপ্লুত ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, “মারিয়া অসাধারণ এক জন মহিলা। আমার কাজের স্বীকৃতিস্বরূপ উনি তাঁর নোবেল শান্তি পুরস্কার আমাকে দিয়েছেন। এটা পারস্পরিক শ্রদ্ধার দৃষ্টান্ত।” হোয়াইট হাউসও জানিয়েছে, এই পদক আপাতত ট্রাম্পের কাছেই থাকবে।

Donald Trump Maria Machado: আদৌ কি নোবেল হস্তান্তর করা যায়?

তবে পুরো ঘটনাকে প্রতীকী বলেই ব্যাখ্যা করেছে নোবেল কমিটি। তাদের স্পষ্ট বক্তব্য, নোবেল শান্তি পুরস্কার কারও কাছে হস্তান্তর, ভাগ বা প্রত্যাহার করা যায় না। একবার যাঁর নামে পুরস্কার ঘোষণা হয়, সেটি চিরকালের জন্য তাঁরই থাকে।

নিজের বক্তব্যে ট্রাম্প আবারও দাবি করেছেন, “আমি একা হাতে আটটি যুদ্ধ থামিয়েছি। নোবেল না-দেওয়াটা বোকামি।” নোবেল তিনি আদৌ পেলেন কি না, সেই বিতর্ক চলবেই—তবে এই ‘নোবেল কাণ্ড’ যে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল, তা বলাই বাহুল্য।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment