Site icon Hindustan News Point

Donald Trump: ‘Open the F***,’ সব শালীনতার সীমা পার করলেন ট্রাম্প, হরমুজ খুলে দিতে চরম হুঁশিয়ারি

Donald Trump

ইরানের পরিকাঠামো লক্ষ্য করে নতুন করে ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি অত্যন্ত কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার কথা বলেছেন।

তিনি বলেন, “F***g প্রণালীটা খুলে দে, তোরা সব পাগল বদমাইশ, নইলে তোরা জাহান্নামে বাস করবি – শুধু দেখ!” এই পদক্ষেপের জন্য তিনি ইরানকে মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেন।

ধ্বংসলীলার একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে রীতিমতো হুঙ্কার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, “ইরানের সবথেকে বড় সেতুটি ধুলোয় মিশে গেল। আর কোনওদিন এটি ব্যবহার করা যাবে না। মনে রাখবেন, আরও অনেক কিছু বাকি!” সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, সময় ফুরিয়ে যাওয়ার আগেই ইরান যেন আমেরিকার সঙ্গে ‘সমঝোতায়’ আসে।

শনিবার নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন ট্রাম্প, “মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে আসতে অথবা হরমুজ প্রণালী খুলে দিতে দশ দিনের সময় দিয়েছিলাম৷” এরপরে তিনি আরও যোগ করেন, “সময় ফুরিয়ে আসছে — ৪৮ ঘণ্টা পরেই তাদের ওপর নরক নেমে আসবে৷” আরও বলেন, “ঈশ্বরের মহিমা প্রকাশিত হোক!”

মূলত হরমুজ প্রণালীতে ইরানের অবরোধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি ও বাণিজ্যিক জাহাজ চলাচল থমকে যাওয়ায় ট্রাম্প (Donald Trump) চরম কঠোর অবস্থান নিয়েছেন। কূটনৈতিক আলোচনার সমান্তরালে ট্রাম্পের এমন সরাসরি সামরিক ও ধ্বংসাত্মক হুমকি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে এক নজিরবিহীন ও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে।


Exit mobile version