Site icon Hindustan News Point

তিনিই পাকিস্তানের প্রধানমন্ত্রীর জীবন বাঁচিয়েছেন, বড় দাবি Donald Trump-এর

donald trump india pakistan

তিনিই একাধিক যুদ্ধ থামিয়েছিলেন। তাঁকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হোক। ভারতের অপারেশন সিঁদুরের সময় ভারত-পাকিস্তানের সংঘর্ষ তার মধ্যস্ততায় প্রশমিত হয়েছিল। কিন্তু নোবেল শান্তি পুরস্কারে জন্য তাঁকে নির্বাচিত না করায় কার্যত অভিমানের সুর শোনা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ডের গলায়। (Donald Trump)

ফের ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ নিয়ে মুখ খুললেন আমেরিকার প্রেসিডেন্ট। ওই সংঘর্ষের সময়ে পাকিস্তান সুবিধাজনক অবস্থায় ছিল না বলে ট্রাম্পের বক্তব্যে আভাসও মিলেছে। ট্রাম্পের দাবি, তিনি না থাকলে ওই সংঘর্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফকে হত্যা করা হত। তার মধ্যস্থতায় পরমানু যুদ্ধের আশঙ্কা দূর করা গেছে। নতুবা পরমানু শক্তিধর দুই দেশে যুদ্ধে জড়িয়ে পড়তে পারত। যার পরিনতি হত বহু মানুষের মৃত্যু। তার হস্তক্ষেপ না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন। তার মধ্যস্থতার জন্যই ৩৫ লক্ষ সাধারণ মামুষের জীবনরক্ষা হয়েছে। এসবের পাশাপাসি ট্রাম্পের দাবি, তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন। তার মধ্য ভারত-পাকিস্তানের সংঘর্ষ ছিল সব থেকে মারাত্মক। (Donald Trump)

বস্তুত, ভারত-পাকিস্তান সংঘর্ষের সময়ে ভারতই যে এগিয়ে ছিল, তা অতীতে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে। সংঘর্ষের শেষ দিকে আকাশ প্রায় সম্পূর্ণ ভাবে ভারতের নিয়ন্ত্রণে চলে এসেছিল, এমন কথাও উঠে এসেছে কিছু রিপোর্টে। এ বার ট্রাম্পের মন্তব্যেও স্পষ্ট ইঙ্গিত, সংঘর্ষের সময়ে পাকিস্তান মোটেই সুবিধাজনক অবস্থায় ছিল না। ভারত-পাকিস্তান সংঘর্ষ ছাড়াও ট্রাম্পের তালিকায় রয়েছে কাম্বোডিয়া-থাইল্যান্ড, ইসরায়েল-ইরান, মিশর-ইথোপিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কঙ্গো-রোয়ান্ডা, সার্বিয়া-কসোভ এবং ইসরায়েল-হামাস সংঘর্ষ। তার মধ্যস্থায় ওই সব সংঘর্ষ শান্ত হয়েছে। ওয়াশিংটনে মার্কিন ক্যাপিটলে বক্তৃতার সময়ে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (Donald Trump)


Exit mobile version