ইন্দোনেশিয়ার কাছে আবারও বড়সড় ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা United States Geological Survey (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সুমাত্রা দ্বীপের কাছাকাছি সমুদ্র এলাকা।
ভূমিকম্পের জেরে মুহূর্তের মধ্যেই কেঁপে উঠল ইন্দোনেশিয়ার পার্শ্ববর্তী বেশ কিছু অঞ্চল। স্থানীয় মানুষ হঠাৎ কম্পন টের পেয়ে ঘরবাড়ি ছেড়ে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসেন। অনেকেই আতঙ্কে খোলা জায়গায় আশ্রয় নেন। তবে স্বস্তির খবর, এখন পর্যন্ত এই কম্পনের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর মেলেনি।Earthquake
বিশেষজ্ঞরা বলছেন, ইন্দোনেশিয়া ভৌগোলিকভাবে এমনিতেই ভূমিকম্পপ্রবণ এলাকা। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এর মধ্যে পড়ে। এখানে একাধিক টেকটনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় মাঝেমধ্যেই ভূমিকম্প হতে দেখা যায়। কখনও তার তীব্রতা হয় হালকা, আবার কখনও বেশ শক্তিশালী। এবারের ভূমিকম্প তেমনই জোরালো।
সরকার জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ভূমিকম্পের তীব্রতা থেকে অনুমান করে হচ্ছে পরে ছোটখাটো আফটারশক অনুভূত হলেও হতে পারে, তাই সকলকে সতর্ক করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।Earthquake
সব মিলিয়ে, শক্তিশালী একটি কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত সেরকম বড় ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক কি না, তা জানতে আরও কিছুটা সময় লাগবে।











