Site icon Hindustan News Point

পাকিস্তানে ফের আক্রান্ত সংখ্যালঘু, গুরুদ্বারায় খুন শিখ দম্পতি, গ্রেফতার শের শাহ

Pakistan Gurdwara Couple Shot

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে গুরদ্বারার ভিতরে বৃদ্ধ শিখ দম্পতিকে গুলি করে খুনের ঘটনায় নতুন মোড়। ঘটনার তিন দিন পর মূল সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পাকিস্তান পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, পাশাপাশি ভারত থেকেও তীব্র প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। (Pakistan Gurdwara Couple Shot)

মৃতরা হলেন ৭০ বছরের জগন্নাথ এবং তাঁর স্ত্রী অসমা ওয়ান্তি। তাঁরা মারদান জেলার বাবু মহল্লা এলাকায় অবস্থিত একটি গুরদ্বারার দেখভাল ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। পেশোয়ার শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এই এলাকায় বুধবার গুরদ্বারার ভিতরেই তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। (Pakistan Gurdwara Couple Shot)

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কয়েকজন হামলাকারী গুরদ্বারায় ঢুকে আচমকাই গুলি চালিয়ে পালিয়ে যায়। তদন্তের দায়িত্ব নেয় একটি যৌথ তদন্তকারী দল (জয়েন্ট ইনভেস্টিগেশন টিম বা JIT)। এই দলে স্থানীয় পুলিশ, কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (CTD) এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা রয়েছেন।

মারদান জেলার জেলা পুলিশ আধিকারিক (DPO) মাসুদ আহমদ বাঙ্গাশ জানিয়েছেন, গ্রেফতার হওয়া মূল অভিযুক্তের নাম শের শাহ, যার বাড়ি আমাজুগারি এলাকায়। এখনও পর্যন্ত তদন্তে কোনও নিষিদ্ধ সংগঠন, জঙ্গি গোষ্ঠী বা সংগঠিত নেটওয়ার্কের যোগের প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি পুলিশের। তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। অভিযুক্তের বয়ান ও সংগ্রহ করা তথ্যপ্রমাণ খতিয়ে দেখে সব দিক থেকেই তদন্ত চলছে।এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, গুরদ্বারার নিরাপত্তায় এক পুলিশকর্মী মোতায়েন থাকলেও ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। এছাড়া সেখানে সিসিটিভি ক্যামেরা থাকলেও ডিজিটাল ভিডিয়ো রেকর্ডার কাজ করছিল না। (Pakistan Gurdwara Couple Shot)

এই ঘটনার পর ভারতের আকাল তখ্‌তের জাঠেদার জ্ঞানী কুলদীপ সিং গারগাজ কড়া ভাষায় নিন্দা জানান। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মহম্মদ সোহেল খান আফ্রিদির কাছে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘও পাকিস্তানের সমালোচনা করে বলেন, সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে ১৯৫০ সালের নেহরু-লিয়াকত চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করতে পাকিস্তান ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। (Pakistan Gurdwara Couple Shot)

আরও পড়ুন :- বন্দি রেখে গৃহকর্মীর কাজ, দু’বছর পর গুরগাঁও থেকে উদ্ধার বীরভূমের মহিলা


Exit mobile version