Site icon Hindustan News Point

কোমর ভাঙল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, আন্তর্জাতিক অভিযানে ধৃত ২৪ জন শাগরেদ

Lawrence Bishnoi Gang

ফের শিরোনামে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi Gang)। ভারতে জেলে বন্দি থেকেও আবারও একবার আন্তঃদেশীয় অপরাধচক্রে নাম জড়াল এই কুখ্যাত গ্যাংস্টারের। ভারত-যোগ থাকা আন্তঃদেশীয় অপরাধচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চলল আমেরিকা, কানাডা এবং ইউরোপে। চাঁদাবাজি, গুলি চালানো, সংঘবদ্ধ অপরাধ, মাদক পাচারের মতো একাধিক গুরুতর অভিযোগে সেই দেশগুলির আইনপ্রয়োগকারী সংস্থাগুলির হাতে গ্রেফতার হলো ২৪ জন। এছাড়াও মোট ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সেই তালিকায় কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম রয়েছে।

সূত্রের খবর, লরেন্স বিষ্ণোই গুজরাতের সবরমতি কেন্দ্রীয় সংশোধনাগার থেকেই মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে এই অপরাধচক্রের সঙ্গে যোগাযোগ রাখত। অভিযোগ জেল থেকে বসেই তার গ্যাংকে নির্দেশ দিত। কানাডায় খলিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যার নির্দেশও সে দিয়েছিল (Lawrence Bishnoi Gang)।

আমেরিকার প্রশাসন সূত্রে খবর, এদিন ‘অপারেশন হার্ড বল’ নামে এই আন্তর্জাতিক অভিযান চালানো হয়েছে। তদন্তে ভারত-যোগ থাকা একাধিক অপরাধচক্রের গ্যাংয়ের কথা উঠে আসছে। এরা একাধিক অপরাধচক্র যেমন, বিভিন্ন দেশে সংঘবদ্ধ অপরাধ, পরিকল্পিত খুন, গুলিবর্ষণ, চাঁদাবাজি, বিপুল পরিমাণ মাদক পাচার মতো অপরাধে লিপ্ত ছিল।

তদন্তকারী সংস্থাগুলি জানিয়েছে, এই ঘটনায় এখনও ১০ জন অভিযুক্ত পলাতক। তাঁদের মধ্যে সাতজন আমেরিকা, দু’জন ভারত এবং একজন ইউরোপে লুকিয়ে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তার মধ্যে কুখ্যাত গ্যাংস্টার বিষ্ণোই গ্যাংয়ের নামও রয়েছে। শুধু ভারতে নয়, আমেরিকা, কানাডা, ব্রিটেন, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডেও সক্রিয়।

যদিও ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির দাবি, আমেরিকা থেকে গ্রেফতার অনমোল বিষ্ণোই এরা ভারতের মাটিতে থেকে নয়, বিদেশের মাটিতে দাঁড়িয়েই গোটা গ্যাংকে পরিচালনা করত। এই চক্রের বিরুদ্ধে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala) এবং মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি (Baba Siddique)-সহ একাধিক হত্যাকাণ্ডের নাম জড়িয়েছে।

বারুইপুরে ‘এনকাউন্টার’! পুলিশের গুলিতে নিহত মূল অভিযুক্ত


Exit mobile version