Site icon Hindustan News Point

Hantavirus: আটলান্টিকে ক্রুজ জাহাজে হান্টাভাইরাস আতঙ্ক, মৃত্যু ৩ — কতটা ভয়ংকর এই সংক্রমণ?

Hantavirus

দক্ষিণ আটলান্টিক মহাসাগরে থাকা ডাচ এক্সপিডিশন ক্রুজ জাহাজ (MV Hondius) এম ভি হনডিয়াস-এ ছড়িয়ে পড়া হান্টাভাইরাস (Hantavirus) ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। জাহাজটিতে থাকা যাত্রী ও ক্রু মিলিয়ে প্রায় ১৫০ জনের মধ্যে এখন পর্যন্ত ৮ জন আক্রান্ত বা সন্দেহভাজন আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ জনের। আক্রান্তদের মধ্যে একাধিক দেশের নাগরিক রয়েছেন। জাহাজে থাকা ২ জন ভারতীয় ক্রু সদস্যের কথাও নিশ্চিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, পরিস্থিতি গুরুতর হলেও এটি “পরবর্তী কোভিড” নয়। তবে ভাইরাসটির বিরল মানব-থেকে-মানব সংক্রমণের সম্ভাবনা থাকায় আন্তর্জাতিক নজরদারি শুরু হয়েছে।

কী এই হান্টাভাইরাস?

হান্টাভাইরাস (Hantavirus) আসলে এক ধরনের ভাইরাস পরিবারের নাম, যা মূলত ইঁদুর জাতীয় প্রাণীর শরীরে বাস করে। সংক্রমিত ইঁদুরের মল, প্রস্রাব বা লালার মাধ্যমে এই ভাইরাস পরিবেশে ছড়িয়ে পড়ে। মানুষ সেই দূষিত কণা শ্বাসের সঙ্গে শরীরে নিলে সংক্রমণ হতে পারে।
এই ভাইরাসের দু’টি বড় ধরন রয়েছে —

ক্রুজ জাহাজে যে স্ট্রেনটি পাওয়া গেছে সেটি “Andes Virus”, যা দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় এবং বিরল ক্ষেত্রে মানুষ থেকে মানুষে ছড়াতে পারে।

“হান্টাভাইরাস” নামটি কোথা থেকে এল?

এই ভাইরাসের নাম এসেছে দক্ষিণ কোরিয়ার “হান্টান নদী” (Hantan River) থেকে। ১৯৭০-এর দশকে কোরিয়ান যুদ্ধের সময় প্রথম এই ভাইরাস শনাক্ত হয়। সেই থেকেই এর নাম “হান্টাভাইরাস”।

প্রথম সংক্রমণ কোথা থেকে শুরু হল ?

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, সংক্রমণের সূত্রপাত আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তের শহর উশুয়াইয়া (Ushuaia) থেকে। প্রথম আক্রান্ত ডাচ দম্পতি জাহাজে ওঠার আগে আর্জেন্টিনা, চিলি ও উরুগুয়ে ঘুরছিলেন। তারা একটি bird-watching tour-এ গিয়েছিলেন এবং সম্ভবত সেখানে সংক্রমিত ইঁদুরের মল-মূত্রের সংস্পর্শে এসেছিলেন। পরে তারা জাহাজে ওঠেন এবং দীর্ঘ incubation period-এর কারণে প্রথমে অসুস্থতা ধরা পড়েনি। বিশেষজ্ঞদের ধারণা, জাহাজের বন্ধ পরিবেশে ঘনিষ্ঠ সংস্পর্শের কারণে Andes Virus আরও কয়েকজনের মধ্যে ছড়িয়ে পড়ে।

বর্তমানে কতজন আক্রান্ত?

সর্বশেষ তথ্য অনুযায়ী —

WHO জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ডাচ, জার্মান, ব্রিটিশ নাগরিক রয়েছেন। সুইজারল্যান্ড, ফ্রান্স, সিঙ্গাপুর ও দক্ষিণ আফ্রিকাতেও নজরদারি চলছে। এই ভাইরাসের incubation period বা সুপ্তকাল ১ সপ্তাহ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত হতে পারে।

হান্টাভাইরাস আতঙ্ক, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে এসে হাসপাতালে বিমানসেবিকা: Hantavirus: আটলান্টিকে ক্রুজ জাহাজে হান্টাভাইরাস আতঙ্ক, মৃত্যু ৩ — কতটা ভয়ংকর এই সংক্রমণ?

কীভাবে ছড়ায় এই ভাইরাস?

হান্টাভাইরাস সাধারণত ইঁদুরের লালার ক্ষুদ্র কণা, মল বা প্রস্রাব শুকিয়ে বাতাসে মিশে গেলে ছড়ায়। সেই দূষিত ধুলো শ্বাসের সঙ্গে শরীরে ঢুকলে সংক্রমণ হতে পারে।

সংক্রমণের সাধারণ উপায়:

WHO জানিয়েছে, Andes Virus বিরল ক্ষেত্রে মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। তবে তার জন্য দীর্ঘ সময় ঘনিষ্ঠ সংস্পর্শ প্রয়োজন।


কতটা বিপজ্জনক এই ভাইরাস?

এই (Hantavirus) ভাইরাস অত্যন্ত মারাত্মক হতে পারে। বিশেষ করে Andes Virus ফুসফুসে ভয়াবহ সংক্রমণ ঘটায়।

বিশেষজ্ঞদের মত —

তবে এটি করোনার মতো সহজে ছড়ায় না। সেই কারণেই WHO-র বক্তব্য, সাধারণ মানুষের জন্য ঝুঁকি এখনও “কম”।

(Hantavirus) হান্টাভাইরাসের লক্ষণ কী?

প্রথমদিকে সাধারণ ফ্লু-এর মতো উপসর্গ দেখা যায়।
প্রাথমিক লক্ষণ:

গুরুতর অবস্থায়:

এই রোগের চিকিৎসা কী?

বর্তমানে হান্টাভাইরাসের (Hantavirus) নির্দিষ্ট কোনও ওষুধ বা ভ্যাকসিন নেই।
চিকিৎসায় যা করা হয়:

অর্থাৎ supportive care-ই এখন প্রধান ভরসা।


সুস্থ হওয়ার সম্ভাবনা কতটা?

যদি দ্রুত শনাক্ত করা যায় এবং সময়মতো ICU চিকিৎসা শুরু হয়, তাহলে রোগী সুস্থ হতে পারেন। তবে ফুসফুসে গুরুতর সংক্রমণ হলে মৃত্যুঝুঁকি অনেক বেড়ে যায়।


করোনা ভাইরাসের সঙ্গে হান্টাভাইরাসের পার্থক্য কী?

করোনা:

হান্টাভাইরাস:

WHO কী বলছে?

WHO-এর মহামারি বিশেষজ্ঞ Maria Van Kerkhove স্পষ্ট জানিয়েছেন— “এটি কোভিড নয়, ইনফ্লুয়েঞ্জাও নয়। এটি সম্পূর্ণ ভিন্নভাবে ছড়ায়।” WHO প্রধান Tedros Adhanom Ghebreyesus জানিয়েছেন— এই ঘটনা “serious incident” কিন্তু জনসাধারণের জন্য সামগ্রিক ঝুঁকি এখনও কম।

বর্তমানে —


এটি কি মহামারিতে রূপ নিতে পারে?

বর্তমান পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মনে করছেন, বড় আকারের মহামারির সম্ভাবনা কম।

কারণ:


তবে WHO সতর্ক রয়েছে কারণ কিছু যাত্রী আগেই বিভিন্ন দেশে নেমে গিয়েছিলেন।

কী কী সতর্কতা জরুরি?

কী করবেন:

কী করবেন না:

এখন কোথায় রয়েছে জাহাজটি?

বর্তমানে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে এগোচ্ছে। জাহাজটি পৌঁছনোর পর সেখানে স্বাস্থ্য পরীক্ষা ও আরও তদন্ত চালানো হবে।

ভারতের জন্য কতটা চিন্তার?

ভারতের প্রেক্ষিতে এখনও পর্যন্ত আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়নি। কারণ বর্তমানে এই ক্রুজ জাহাজ-সংক্রান্ত কোনও হান্টাভাইরাস আক্রান্তের খোঁজ ভারতে পাওয়া যায়নি। জাহাজে থাকা ২ জন ভারতীয় ক্রু সদস্যের কথা নিশ্চিত হলেও তাঁদের সংক্রমিত হওয়ার সরকারি তথ্য সামনে আসেনি। বিশেষজ্ঞদের মতে, ভারতে হান্টাভাইরাস একেবারে অজানা নয়। অতীতে দেশের কিছু এলাকায় ইঁদুরজাতীয় প্রাণীর মধ্যে ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। তবে ভারতে এখনও পর্যন্ত বড় আকারের হান্টাভাইরাস সংক্রমণ দেখা যায়নি।

ভারতের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকতে পারেন—


তবে WHO এবং আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের সাধারণ মানুষের জন্য ঝুঁকি অত্যন্ত কম। কারণ এই ভাইরাস করোনা ভাইরাসের মতো সহজে বাতাসে দ্রুত ছড়ায় না। WHO ও বিভিন্ন দেশের স্বাস্থ্য সংস্থা ,ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আতঙ্ক নয় বরং সচেতনতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইঁদুরের মল-মূত্র পরিষ্কার করার সময় মাস্ক, গ্লাভস ও জীবাণুনাশক ব্যবহার করা উচিত। গ্রামের গুদাম, খাদ্যভাণ্ডার ও বন্ধ জায়গায় ইঁদুর নিয়ন্ত্রণ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।


Exit mobile version