Site icon Hindustan News Point

ভূতের বাড়িতে এক রাত কাটালেই ৫২ হাজার টাকা, কোথায় মিলছে এমন চাকরি?

Haunted House Job

চাকরির বিজ্ঞাপন তো অনেকই দেখেছেন। কিন্তু এমন চাকরির কথা কি কখনও শুনেছেন, (Haunted House Job) যেখানে রাতভর থাকতে হবে এমন এক বাড়িতে, যেখানে একসময় খুন, আত্মহত্যা বা রহস্যজনক মৃত্যু ঘটেছে। ভয় পেলেও চলবে না। কারণ সকাল হলেই মিলবে মোটা অঙ্কের পারিশ্রমিক। জাপানে এখন এমনই এক অদ্ভুত পেশা রীতিমতো আলোচনায়।

জাপানের রিয়েল এস্টেট বাজারে জনপ্রিয়তা পাচ্ছে এক অভিনব পরিষেবা। বাড়ির মালিকেরা এমন মানুষ খুঁজছেন, যাঁরা কথিত ‘ভুতুড়ে’ বাড়িতে এক রাত কাটিয়ে জানাবেন, সেখানে আদৌ কোনও অস্বাভাবিক বা অতিপ্রাকৃত ঘটনা রয়েছে কি না। (Haunted House Job) এই কাজের জন্য দেওয়া হচ্ছে ৮৮ হাজার ইয়েন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকা।

(Haunted House Job) জাপানে এই ধরনের বাড়িকে বলা হয় ‘জিকো বুক্কেন’ (Jiko Bukken)। অর্থাৎ এমন বাড়ি, যেখানে খুন, আত্মহত্যা, অগ্নিকাণ্ডে মৃত্যু বা একাকী বৃদ্ধের মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। জাপানের আইন অনুযায়ী, বাড়ি বিক্রি বা ভাড়া দেওয়ার আগে এ ধরনের অতীতের তথ্য সম্ভাব্য ক্রেতা বা ভাড়াটিয়াকে জানানো বাধ্যতামূলক। ফলে অনেকেই এমন বাড়িতে থাকতে চান না।

ঐতিহ্যের ট্র্যাকে সবুজ বিপ্লব, হাইড্রোজেন ট্রেনের পথে মাথেরান

এই সমস্যার সমাধানেই এসেছে নতুন পেশা (Haunted House Job)। তদন্তকারীরা রাতভর বাড়িতে থাকেন, ক্যামেরা ও বিভিন্ন নজরদারি সরঞ্জাম বসিয়ে সবকিছু পর্যবেক্ষণ করেন। কোনও অস্বাভাবিক ঘটনা ধরা না পড়লে তাঁরা একটি ‘ঘোস্ট-ফ্রি’ সার্টিফিকেট দেন। এমনকি কিছু সংস্থা দাবি করে, পরে সত্যিই অতিপ্রাকৃত ঘটনার প্রমাণ মিললে ক্ষতিপূরণও দেওয়া হবে।

জাপানে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি, জন্মহার কমে যাওয়া এবং শহরমুখী মানুষের সংখ্যা বাড়ার কারণে লক্ষ লক্ষ বাড়ি দীর্ঘদিন খালি পড়ে রয়েছে। এই ধরনের কলঙ্কিত বাড়িগুলি সাধারণত একই এলাকার অন্য বাড়ির তুলনায় ২০ থেকে ৫০ শতাংশ কম দামে বিক্রি বা ভাড়া দেওয়া হয়। বাড়ির দাম বাড়তে থাকায় অনেক তরুণ ক্রেতা এখন কুসংস্কারের চেয়ে সাশ্রয়ী দামের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। আর সেই সুযোগেই ভূতের ভয় কাটিয়ে ফাঁকা বাড়িতে আবার প্রাণ ফেরানোর চেষ্টা করছে জাপানের এই ব্যতিক্রমী উদ্যোগ। (Haunted House Job)


Exit mobile version