তীব্র গরমে নাজেহাল আমেরিকা। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর প্রভাব পড়েছে ‘Fourth of July’-এর উদযাপনেও। কাটছাঁট করা হয়েছে অনুষ্ঠান সূচি। তীব্র গরমের কারণে ফিলাডেলফিয়া ও ভার্জিনিয়াসহ অন্তত সাতটি রাজ্যে কুচকাওয়াজ এবং কনসার্ট বাতিল করা হয়েছে (Fourth of July)।
আয়োজকরা জানিয়েছেন, আমেরিকার মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের একটা বিশাল এলাকাজুড়ে তীব্র দাবদাহের কারণে রাজধানীসহ বিভিন্ন জায়গায় কুচকাওয়াজ ও কনসার্ট এবং আতশবাজি প্রদর্শন বাতিল করা হয়েছে (Fourth of July)।
ওয়াশিংটনের ‘ন্যাশনাল মল’-এ আয়োজিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’। প্রচন্ত গরমের কারণের এই মেলাটিও প্রশাসনের নির্দেশে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
পাশাপাশি মেলার আয়োজকরা জানিয়েছেন, প্রশাসনের নির্দেশ মেনেই বিকেল ৫টা থকে পুনরায় মেলাটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তীব্র গরমের জন্য মেলায় ‘কুলিং টেন্ট’ এবং ‘মিস্টিং স্টেশন’-এর ব্য়বস্থা করা হয়েছে।
তীব্র দাবদাহের কারণে নিউ জার্সির হ্যাডন টাউনশিপে ৪ জুলাইয়ের বার্ষিক শোভাযাত্রা বাতিল করা হয় এবং নিউ ইয়র্কের ওয়াটারটাউনে বিভিন্ন কনসার্ট ও আতশবাজির প্রদর্শনী স্থগিত করা হয়।
বোস্টনে, নদীর তীরে আয়োজিত বার্ষিক আতশবাজি প্রদর্শনীতেও কাটছাঁট করা হয়। প্রবেশের সময় সূচির পরিবর্তন করা হয়। অনুষ্ঠান চার ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়।
চলতি সপ্তাহেই ‘হিট ডোম’ (heat dome)-এর কারণে আমেরিকায় রেকর্ড ভেঙেছে তাপমাত্রা। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ৩ জুলাই থেকে তাপমাত্রা ৪০ এর গণ্ডি পেরোবে। দেশের কিছু কিছু এলাকায় সর্বোচ্চ ‘হিট ইনডেক্স’ ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও পৌঁছাতে পারে।
এই তাপপ্রবাহ প্রাণঘাতী হয়ে উঠতে পারে। আগেই আবহাওয়াবিদ ও প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছিল। যাঁরা ‘ফোর্থ অফ জুলাই’উদযাপনে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। অতিরিক্ত জল খাওয়ারও পরামার্শ দেওয়া হয়।
মহিলাদের জন্য ফ্রি বাসযাত্রায় এবার বাধ্যতামূলক ‘পিঙ্ক কার্ড’, কীভাবে বানাবেন কার্ড? রইল বিস্তারিত

