Site icon Hindustan News Point

Imran Khan: হারিয়েছেন চোখের ৮৫% দৃষ্টি, চিন্তা বাড়াচ্ছে জেলবন্দী ইমরান খানের স্বাস্থ্য

imran Khan

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তানের PTI দলের নেতা ইমরান খানের সাম্প্রতিক স্বাস্থ্য সমস্যা নিয়ে নতুন বিতর্কের শুরু হয়েছে। তাঁর আইনজীবী জানিয়েছেন, ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় ৮৫% পর্যন্ত কমে গেছে, এবং এই তথ্য পাকিস্তানের সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে।

৭৩ বছর বয়সি ইমরান খান দীর্ঘদিন ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি। আদালত নিযুক্ত আইনজীবী সলমন সফদার ও তাঁর নেতৃত্বে প্রতিনিধিদল সম্প্রতি তাঁকে জেলখানায় দেখতে যান এবং তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে তদন্ত করেন। পরবর্তী প্রতিবেদনে উল্লেখ আছে, গত তিন-চার মাস ধরে চোখে অস্পষ্ট দেখছিলেন ইমরান, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনও উপযুক্ত ব্যবস্থাপনা গ্রহণ করেননি। Imran Khan

আইনজীবীর প্রতিবেদনে বলা হয়েছে, যখন তিনি তাঁর ডান চোখে ধীরে ধীরে দৃষ্টি হারানো শুরু করেন, জেলশাসক শুধু মাত্র চোখের জন্য ড্রপ দিয়েছিলেন — কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়নি। এর পরই একটি চিকিৎসা পরীক্ষায় দেখা যায় তাঁর ডান চোখের ভেতরে রক্ত জমাট বেঁধে আছে। যা দ্রুত চোখের রেটিনায় প্রভাব ফেলছে।

এই প্রতিবেদন শেষে সুপ্রিম কোর্ট পরিস্থিতি গুরুত্ব সহকারে বিবেচনা করে একটি বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে এবং ইমরানকে তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়ার নির্দেশ দিয়েছে।

PTI দল এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং পর্যাপ্ত চিকিৎসা না দেওয়ায় ইমরান খানের মানবিক অধিকার লঙ্ঘন হয়েছে। দলের আরও দাবি, তাঁর চোখের চিকিৎসা, পর্যাপ্ত মেডিক্যাল কেয়ার এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিরাপদে যোগাযোগ করতে দিতে হবে। Imran Khan

ইমরানের এই স্বাস্থ্য বিপর্যয় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনার সৃষ্টি করেছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুনানিতে বলেছেন যে তাঁকে নাকি যথাযথ চিকিৎসা এবং সুবিধা দেওয়া হচ্ছে।


Exit mobile version