Site icon Hindustan News Point

INDIA-US: ভারত–আমেরিকা বাণিজ্যে নতুন ইঙ্গিত, ট্রাম্পের বার্তায় শুল্ক কমার সম্ভাবনা

india us trade tariff

ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে ফের ইতিবাচক সুরে কথা বলল আমেরিকা। আন্তর্জাতিক মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, ভারতের সঙ্গে একটি শক্ত ও স্থায়ী বাণিজ্য চুক্তি করতে চায় তাঁর দেশ। এই মন্তব্যের পরেই ভারত–আমেরিকা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। (INDIA-US)

সুইৎজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট জানান, ভারতীয় পণ্যের উপর বাড়তি শুল্ক চাপানোর মূল উদ্দেশ্য অনেকটাই সফল হয়েছে। তাঁর কথায়, রাশিয়ার কাছ থেকে তেল কেনার বিষয়ে ভারতের অবস্থানে কিছুটা পরিবর্তন এসেছে। সেই কারণেই এখন শুল্ক কমানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে। (INDIA-US)

স্কট বেসেন্টের বক্তব্য, ওই বাড়তি শুল্কের জেরেই রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে ভারতের অবস্থানে বদল এসেছে। যদিও এখনও ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক বহাল রয়েছে, তবে পরিস্থিতি বিচার করে তা কমানোর পথে হাঁটতে পারে আমেরিকা— এমন ইঙ্গিতই মিলেছে তাঁর মন্তব্যে। (INDIA-US)

এই পরিস্থিতিতে রুশ তেল আমদানির প্রশ্নে এখনও আমেরিকার চাপের মুখে রয়েছে নয়াদিল্লি। বর্তমানে ভারতের পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। বাণিজ্য চুক্তির শর্ত হিসেবেও রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করার কথা বলছে ওয়াশিংটন। তবে ভারত স্পষ্ট জানিয়েছে, দেশের উপভোক্তাদের স্বার্থকে মাথায় রেখেই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে। (INDIA-US)

এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে ট্রাম্প বলেন, ভারত একজন দক্ষ ও শক্তিশালী নেতা পেয়েছে। সব মিলিয়ে, সাম্প্রতিক মন্তব্য ও ইঙ্গিত থেকে স্পষ্ট, ভারত–আমেরিকা বাণিজ্যিক সম্পর্কে নতুন সমীকরণের পথে হাঁটার সম্ভাবনা তৈরি হয়েছে। (INDIA-US)

Exit mobile version