Site icon Hindustan News Point

হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বিহারের ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ার

Indian Marine Engineer Killed

[ছবি:এক্স]

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে ফের প্রাণ গেল এক ভারতীয়র (Indian Marine Engineer Killed)। হরমুজ প্রণালীর কাছে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় বিহারের গোপালগঞ্জের ৩০ বছরের মেরিন ইঞ্জিনিয়ার সোনু গুপ্ত নিহত হয়েছেন। একই সময়ে ওমান উপকূলে আরেক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। পরিস্থিতির জেরে ভারতীয় নাবিকদের হরমুজগামী জাহাজে না পাঠানোর নির্দেশ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অব মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (DGMA).

(Indian Marine Engineer Killed) পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালীর কাছে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন বিহারের গোপালগঞ্জের বাসিন্দা ৩০ বছর বয়সি ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ার সোনু গুপ্ত। সংবাদমাধ্যম News18-এর প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় তিনি জাহাজে দায়িত্ব পালন করছিলেন।

পরিবারের দাবি, গত চার বছর ধরে দুবাই-ভিত্তিক Al Bayah Aden Ship Company-র একটি বাণিজ্যিক জাহাজে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন সোনু। সম্প্রতি ছুটিতে বাড়ি এসে প্রায় ২০ দিন আগে ফের দুবাইয়ে কাজে যোগ দেন। তাঁর বাবা সঞ্জয় গুপ্ত গোপালগঞ্জে একটি জুতোর দোকান চালান। (Indian Marine Engineer Killed)

মঙ্গলবার (Indian Marine Engineer Killed) সোনুর মৃত্যুসংবাদ পরিবারের কাছে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। এখন তাঁর মরদেহ ভারতে ফিরিয়ে আনার অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা। তবে এখনও পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রক (MEA) এই ঘটনায় আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি।

এদিকে, পৃথক একটি ঘটনায় ওমান উপকূলের কাছে MV GFS Galaxy নামের একটি কার্গো জাহাজে ১২ জুলাই হামলার পর নিখোঁজ হয়ে যান পুনের বাসিন্দা ভারতীয় নাবিক হেরম্ভ কারমারকর। পরে ওমান কোস্ট গার্ড তাঁর দেহ উদ্ধার করে বলে জানিয়েছে দুবাইয়ে ভারতীয় কনস্যুলেট।

ভারত সরকার ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে স্পষ্ট করেছে, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক পরিকাঠামোকে কোনও অবস্থাতেই হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়।

উদ্বেগজনক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে ডিরেক্টরেট জেনারেল অব মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (DGMA) জাহাজ মালিক, শিপ ম্যানেজার এবং Recruitment and Placement Service Licence (RPSL) সংস্থাগুলিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে ভারতীয় নাবিকদের নিয়োগ না করার নির্দেশ দিয়েছে। উপসাগরীয় অঞ্চলে ক্রমশ বাড়তে থাকা সংঘাতের আবহে ভারতীয় নাবিকদের নিরাপত্তাই এখন প্রশাসনের প্রধান উদ্বেগ।

পরীক্ষার আগেই ৫ লক্ষ টাকায় NEET-এর রসায়নের প্রশ্ন কিনেছিলেন কোচিং মালিক, বিস্ফোরক দাবি CBI-এর


Exit mobile version