Site icon Hindustan News Point

Iran-Israel War: ১০ দিনের জন্য হামলা থামালেন Donald Trump, ইরানের অনুরোধেই ‘বিরতি’?

Donald Trump

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এখনও অব্যাহত। প্রায় প্রতিদিনই ইরান এবং আমেরিকা-ইজরায়েলের মধ্যে হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটেই চলেছে। এরই মাঝে আবার নতুন এক ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি জানান, আরও ১০ দিন ইরানের কোনও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে না আমেরিকা। কিন্তু হঠাৎ কেন এমন বললেন তিনি?

শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) লেখেন, “ইরান সরকারের অনুরোধ মেনে আমি তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর কাজ আগামী ১০ দিনের জন্য বন্ধ রাখছি।” যদিও ট্রাম্প দাবী করেছেন তেহরান নাকি তাঁর কাছ থেকে ৭ দিনের সময় চেয়েছিল কিন্তু তিনি নিজেই ১০ দিন সময় দিচ্ছেন। (Iran-Israel War)

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, আগামী ৬ এপ্রিল, রাত আটটা পর্যন্ত ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে কোনও প্রকার হামলা চালাবে না আমেরিকা। ট্রাম্প আরও জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনাও নাকি খুব ভালোভাবেই এগোচ্ছে। হরমুজ প্রণালী দ্রুত খোলার বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইতিমধ্যে ইরান ৮টি তেলবাহী ট্যাঙ্কারকে হরমুজ পেরিয়ে যাওয়ায় অনুমতি দিয়েছে। আর এই পদক্ষেপকে তিনি ইতিবাচক ভাবেই দেখছেন।

Miss Grand Thailand 2026: প্রতিযোগিতার মাঝেই খুলে গেল নকল দাঁত, আন্তর্জাতিক মঞ্চে অস্বস্তিকর পরিস্থিতির মুখে সুন্দরী

তবে ট্রাম্প যতই গালভরা দাবি করুন না কেন, ইরানের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বরং ট্রাম্পের এই দাবিকে তারা কার্যত উড়িয়ে দিয়েছে। ইরানের বিভিন্ন আঞ্চলিক পত্রিকা এবং সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে তাদের তরফে নাকি ট্রাম্পের কাছে এরকম কোনও অনুরধই করা হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট এর সমাজ মাধ্যম পোস্ট ঘিরে ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে। (Iran-Israel War)


Exit mobile version