Site icon Hindustan News Point

Iran-Israel War: ইজরায়েলের পারমাণবিক শক্তিকেন্দ্রে পাল্টা হামলা ইরানের, আহত শতাধিক

Iran-Israel War

হামলা, পাল্টা হামলায় পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি দিনে দিনে ধ্বংসাত্মক রুপ নিচ্ছে। ইরানের নাতাঞ্জ পারমাণবিক ঘাঁটিতে যে বিধ্বংসী হামলা করেছিল ইজরায়েল-যুক্তরাষ্ট্র এবার তারই জবাব স্বরূপ ইজরায়েলের পারমাণবিক শক্তিকেন্দ্রের উৎস দিমোনা শহরে পাল্টা হামলা চালালো ইরান। শনিবার রাতভোর চলা এই হামলায় আন্তত ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে ইজরায়েল সুত্রে খবর। Iran-Israel War

ইজরায়েল সূত্রে জানানো হয়েছে, শনিবার রাতে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে দিমোনা এবং আরাদ শহর। এই দিমোনা শহরের কাছেই রয়েছে ইজরায়েলের অন্যতম পারমাণবিক গবেষণা কেন্দ্র। হামলার পর ওই এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আশেপাশের বেশ কয়েকটি আবাসন ক্ষয়ক্ষতি হয়। জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

Delhi Weather: মার্চ মাসে শীতের ছোঁয়া, কুয়াশা বৃষ্টির কারণে দিল্লির আবহাওয়ায় উলটপুরাণ

ইজরায়েলের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, আহতদের মধ্যে মহিলা-পুরুষের পাশাপাশি রয়েছে শিশুরাও। শুধুমাত্র আরাদেই আহতের সংখ্যা প্রায় ৮৮, দিমোনাতে সেই সংখ্যা ৩৯। এদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। বহু মানুষকে ধ্বংসস্তূপের নীচ থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ যে কিছু কম নয় তার ইঙ্গিত মিলছে এই তথ্য থেকে।

ইজরায়েল সূত্রে আরও বলা হয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থার তরফে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলেও কয়েকটি প্রতিরক্ষা ভেদ করে শহরের ভেতরে আঘাত হানে। আরাদের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র পড়ায় একটি আবাসনের একাংশ ভেঙে পড়ে এবং আশপাশে এলাকাতেও ক্ষয়ক্ষতি হয়। উদ্ধারকারীরা দীর্ঘ সময় ধরে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের খুঁজতে তল্লাশি চালান। Iran-Israel War

এই আক্রমণ ও পাল্টা আক্রমণের লড়াইয়ে যুদ্ধ শেষ হওয়ার যে ক্ষীণ আশা কয়েকদিন আগে তৈরি হয়েছিল তা কার্যত নস্যাৎ হয়ে গিয়েছে। ইতিমধ্যে ইজরায়েল এই আঘাতের প্রতিশোধের হুঁশিয়ারিও দিতে শুরু করেছে।বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক স্থাপনার কাছাকাছি এলাকায় হামলা হওয়ায় সংঘাত আরও বিপজ্জনক মোড় নিতে পারে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি আঘাত চলতে থাকলে বৃহত্তর সংঘাতের আশঙ্কাই বাড়তে চলেছে।


Exit mobile version