Site icon Hindustan News Point

Iran Majid Khademi Died: নিহত ইরানের সামরিক গোয়েন্দাপ্রধান খাদেমি! আরও বাড়ল অস্থিরতা, এবার কী করবে ইরান?

Iran Majid Khademi Died

আমেরিকা ও ইজরায়েলের যৌথ বিমান হামলায় প্রাণ হারালেন ইরানের প্রভাবশালী আধাসামরিক বাহিনী রেভোলিউশনারি গার্ডস-এর গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি (Iran Majid Khademi Died)। সোমবার ভোরে রাজধানী তেহরান ও তার আশেপাশে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন ও ইজরায়েল বাহিনী। সেই আঘাতেই খাদেমির মৃত্যু হয়েছে বলে খবর।

সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই খবর জানালেও, কোথায় এবং ঠিক কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে খোলসা করে কিছু বলেনি ইরান। মাত্র এক বছর আগে ইজরায়েলি হামলায় পূর্বসূরি মহম্মদ কাজেমির মৃত্যুর পর দায়িত্ব নিয়েছিলেন খাদেমি । এক বছরের ব্যবধানে পর পর দুই গোয়েন্দাপ্রধানের মৃত্যুতে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন।

সোমবারের এই হামলায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তেহরানের আজাদি স্কোয়ার ও শরিফ ইউনিভার্সিটির কাছে একের পর এক বিস্ফোরণে চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। গত এক মাসের যুদ্ধে কার্যত কোণঠাসা ইরান (Iran Majid Khademi Died)। সর্বোচ্চ নেতা আলি খামেনেই থেকে শুরু করে আলি লারিজানির মতো প্রভাবশালী নেতাদের হারিয়ে ইরান এখন চরম রাজনৈতিক ও সামরিক সঙ্কটে বলে মনে করছেন বিভিন্ন মহল।

এর আগে ইজরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন সে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও বাসিজ কমান্ডার গোলামরেজা সোলেমানিও।

আলোচনায় বসার জন্য ইরানকে ধারাবাহিক ভাবে চাপ দিয়ে যাচ্ছে আমেরিকা। একই সঙ্গে চলছে সংঘর্ষও। ইজরায়েল এবং আমেরিকা দুই দেশের সঙ্গেই সংঘর্ষে জড়িয়ে রয়েছে ইরান। হামলা এবং পাল্টা হামলা দুই-ই চলছে।


Exit mobile version