Site icon Hindustan News Point

Iran War : ইরানের হামলায় তছনছ ‘লিটল ইন্ডিয়া’ ডিমোনা, কেন ‘লিটল ইন্ডিয়া’ ?

Iran War

শনিবার ইরানের নাতানজ পরমাণুকেন্দ্রে ইজরায়েলি হামলার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভয়াবহ পালটা আঘাত হানল তেহরান। ইজরায়েলের ডিমোনা পরমাণু গবেষণাকেন্দ্র এবং আরাদ শহরকে লক্ষ্য করে একঝাঁক ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ল ইরান (Iran War) । এই হামলায় এখনও পর্যন্ত শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
ইসরায়েলের কাছে ডিমোনা উল্লেখযোগ্য ভারতীয় সম্প্রদায়ের আবাসস্থল। এখানকার জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ ভারতীয় অর্থাৎ এখানে প্রায় ৭,৫০০ ভারতীয় নাগরিকের বসবাস। এই শহরটিকে ‘লিটল ইন্ডিয়া’বলা হয়।”
ইরানের তরফে বলা হয়, “নাতানজের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে ইজরায়ের হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

মূলত শিমোন পেরেজ নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার বা ডিমোনা পরমাণুকেন্দ্রই ছিল ইরানের প্রধান লক্ষ্য। স্থানীয় সূত্রের খবর, শক্তিশালী ওয়ারহেডবাহী দুটি মিসাইল সরাসরি বসতি এলাকায় আঘাত হানে। এতে বহুতল আবাসনগুলি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং মাটিতে বিশাল গর্ত তৈরি হয়েছে। ইজরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হলেও, কয়েকশ কেজি ওজনের এই ঘাতক মিসাইলগুলিকে আটকাতে ব্যর্থ হয়।

ইজরায়েলের জাতীয় জরুরি পরিষেবা সংস্থার রিপোর্ট অনুযায়ী, আরাদ শহরে ৮৪ জন আহত হয়েছেন, যার মধ্যে ১০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ডিমোনা শহরে আহত হয়েছেন ৩৩ জন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, আগুনের গোলার মতো মিসাইল আকাশ থেকে জনবসতির ওপর আছড়ে পড়ছে।

ইজরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফফি ডেফরিন এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করলেও মিসাইল ধ্বংস করা সম্ভব হয়নি।’

শনিবারই ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজে বিমান হামলা চালায় ইজরায়েল। যদিও ইরান (Iran War) দাবি করেছে যে সেখানে কোনও তেজস্ক্রিয় বিকিরণ ঘটেনি। তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ইজরায়েলের সুরক্ষিত পরমাণু শহর ডিমোনায় সরাসরি হামলা চালায় ইরান।


Exit mobile version