Site icon Hindustan News Point

Kuwait-এর আকাশে ভেঙে পড়ল আমেরিকার যুদ্ধ বিমান, ভিডিয়ো ঘিরে নানা প্রশ্ন

Kuwait

আমেরিকার যুদ্ধবিমান এফ–১৫ ভেঙে পড়ল কুয়েতের আকাশে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এমন ভিডিয়ো সামনে এসেছে। ভিডিয়োতে দেখা যায়, যুদ্ধবিমানটি আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে পাক খেতে খেতে দ্রুত নিচের দিকে নামছে। কিছুক্ষণের মধ্যেই সেটি মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরণ ঘটায়। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। (Kuwait)

কুয়েত ও আমেরিকা বহুদিনের ঘনিষ্ঠ বন্ধু দেশ। কাজেই কোনও কারিগরি ত্রুটি, না অন্য কোনও কারণে এফ–১৫ ভেঙে পড়ল, তা নিশ্চিত করা হয়নি। তবে ভিডিয়োতে দেখা যায়, শেষ মুহূর্তে পাইলট প্যারাশুটে নেমে আসেন। ফলে প্রাণে বেঁচে গিয়েছেন বলে জানা গিয়েছে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাইলটকে নিরাপদ স্থানে নিয়ে যায়।
এমনটাও হতে পারে, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে বিমানটিকে শত্রু ভেবে গুলি চালায়। অর্থাৎ এটি ‘ফ্রেন্ডলি ফায়ার’-এর ঘটনা হতে পারে। এখানেই বিষয়টি গুরুত্বপূর্ণ। উপসাগরীয় যুদ্ধের সময় থেকে দুই দেশ একসঙ্গে কাজ করে আসছে। কুয়েতে আমেরিকার সেনা ঘাঁটিও রয়েছে এবং যৌথ সামরিক মহড়াও নিয়মিত হয়। সেই কারণে বন্ধু দেশের বিমান ভুল করে নামিয়ে দেওয়ার মত ঘটনা ঘটলে, বড় ধরনের সামরিক সমন্বয়ের ত্রুটি হিসেবেই দেখা হচ্ছে। (Kuwait)

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বড় কোনও প্রাণহানির খবর নেই। দুই দেশই যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে এবং ভবিষ্যতে এমন ভুল যাতে না হয়, তার জন্য সমন্বয় আরও জোরদার করার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট মহল। (Kuwait)

এই মুহূর্তে ইজরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। একের পর এক হামলার খবর সামনে আসছে। সেই পরিস্থিতিতে কুয়েত ও আমেরিকার মতো দুই মিত্র দেশের মধ্যে এমন ভুল স্বাভাবিক ভাবেই উদ্বেগ বাড়াচ্ছে। তবে কূটনৈতিক মহলের মতে, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সামরিক সহযোগিতা এই ঘটনাকে বড় সংঘাতে রূপ নিতে দেবে না। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যেও পারস্পরিক বোঝাপড়া বজায় রাখার বার্তাই সামনে আসছে। (Kuwait)


Exit mobile version