Site icon Hindustan News Point

Lashkar-Hamas Meet-Up: ফের ঘোঁট পাকাচ্ছে পাকিস্তান? PoK-তে লস্কর-হামাস নেতাদের বৈঠক

IMG 20260107 WA0018

জঙ্গিদের আঁতুড়ঘর পাকিস্তান, সেই দেশের মাটিতে বৈঠক করল লস্কর-ই-তইবা (LeT) এবং প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা। যার পর নতুন করে আলোচনায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের গভীর যোগসূত্র। গুজরানওয়ালা এবং পাক অধিকৃত কাশ্মীর (PoK) এলাকায় অনুষ্ঠিত একাধিক সভা ও জনসমাবেশে এই দুই জঙ্গি সংগঠনের নেতাদের এক মঞ্চে দেখা যাওয়ার পর গোটা দক্ষিণ এশিয়া জুড়ে আলোচনা শুরু হয়েছে।

সাম্প্রতিক প্রকাশিত ভিডিয়ো ও ছবিতে দেখা যায়, হামাসের কমান্ডার নাজি জাহির পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার শীর্ষ নেতা রশিদ আলি সন্দহুর সঙ্গে প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নিচ্ছে। ওই অনুষ্ঠানটি আয়োজন করে PMML নামের একটি সংগঠন, যাকে লস্কর-ই-তইবার রাজনৈতিক মুখ হিসেবে ধরা হয়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এটি শুধু প্রতীকী উপস্থিতি নয়, বরং এই বৈঠকটি দুটি সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সম্পর্ক সম্প্রসারণের ইঙ্গিত। জহিরই সেই হামাস নেতা, যিনি পহেলগাম সন্ত্রাসী হামলার মাত্র কয়েক সপ্তাহ আগে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হামাসের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে PoK সফর করেছিলেন। Lashkar-Hamas Meet-Up

জানা যাচ্ছে, এর আগেও হামাস নেতারা PoK-তে একাধিক জনসভা ও সমাবেশে অংশ নিয়েছে, যেখানে লস্কর-ই-তইবা ও জইশ-ই-মহম্মদের জঙ্গিরাও উপস্থিত ছিল। এই সমাবেশগুলিতে কাশ্মীর ইস্যু এবং পশ্চিম এশিয়ার সংঘাতকে একসূত্রে গেঁথে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ।

গোয়েন্দা মহলের ধারণা, মধ্যপ্রাচ্যে চাপ বাড়ার পর হামাস পাকিস্তানকে নতুন নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। পাকিস্তানের ‘ডিপ স্টেট’ ও গোয়েন্দা সংস্থার নীরব সমর্থন এই যোগসূত্রকে আরও শক্তিশালী করছে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। Lashkar-Hamas Meet-Up

এই পরিস্থিতিতে ভারতসহ একাধিক দেশ মনে করছে, দক্ষিণ এশিয়ায় জঙ্গি সংগঠনগুলির পারস্পরিক মেলবন্ধন শুধু আঞ্চলিক নয়, বিশ্বের নিরাপত্তার জন্যও বড় হুমকি। আন্তর্জাতিক মহলের মতে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর লড়াইয়ের জন্য এই যোগসূত্রগুলিকে দ্রুত চিহ্নিত করে কূটনৈতিক ও নিরাপত্তা স্তরে কড়া পদক্ষেপ নেওয়া জরুরি। Lashkar-Hamas Meet-Up

Exit mobile version